নিখোঁজের ৬ দিন পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় নিখোঁজের ছয় দিন পর এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২১ জুন) বিকেলে উপজেলার জামির্ত্তা ইউনিয়নের চন্দননগর এলাকার একটি কবরস্থান-সংলগ্ন ঝোপ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য স্থানীয় একটি বিদ্যালয়ের দশম শ্রেণির এক শিক্ষার্থীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। নিহত মারিয়া (১৪) সিংগাইর উপজেলার শায়েস্তা ইউনিয়নের সাহরাইল উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী। তিনি লক্ষ্মীপুর দেওয়ানবাড়ি এলাকার প্রবাসী মিজানের মেয়ে। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, গত ১৫ জুন বিদ্যালয়ের টিফিন বিরতির সময় এক সহপাঠী শিক্ষার্থীর সঙ্গে মারিয়ার আচরণ নিয়ে অভিযোগ ওঠে। পরে বিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত করে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের অভিভাবকদের ডেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। এর কিছুসময় পর মারিয়া বাড়িতে নিজের মোবাইল ফোন রেখে বের হয়ে যায়। এরপর থেকে পরিবারের সদস্যরা আত্মীয়স্বজন ও সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। রোববার বিকেল সাড়ে ৪টার দিকে স্থানীয়রা চন্দননগর এলাকার একটি কবরস্থান-সংলগ্ন ঝোপে একটি মরদেহ ও স্কুলব্যাগ দেখতে পেয়ে পুলি

নিখোঁজের ৬ দিন পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় নিখোঁজের ছয় দিন পর এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২১ জুন) বিকেলে উপজেলার জামির্ত্তা ইউনিয়নের চন্দননগর এলাকার একটি কবরস্থান-সংলগ্ন ঝোপ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য স্থানীয় একটি বিদ্যালয়ের দশম শ্রেণির এক শিক্ষার্থীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

নিহত মারিয়া (১৪) সিংগাইর উপজেলার শায়েস্তা ইউনিয়নের সাহরাইল উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী। তিনি লক্ষ্মীপুর দেওয়ানবাড়ি এলাকার প্রবাসী মিজানের মেয়ে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, গত ১৫ জুন বিদ্যালয়ের টিফিন বিরতির সময় এক সহপাঠী শিক্ষার্থীর সঙ্গে মারিয়ার আচরণ নিয়ে অভিযোগ ওঠে। পরে বিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত করে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের অভিভাবকদের ডেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে।

এর কিছুসময় পর মারিয়া বাড়িতে নিজের মোবাইল ফোন রেখে বের হয়ে যায়। এরপর থেকে পরিবারের সদস্যরা আত্মীয়স্বজন ও সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।

রোববার বিকেল সাড়ে ৪টার দিকে স্থানীয়রা চন্দননগর এলাকার একটি কবরস্থান-সংলগ্ন ঝোপে একটি মরদেহ ও স্কুলব্যাগ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে সিংগাইর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং প্রয়োজনীয় আলামত সংগ্রহ করে।

সিংগাইর থানার ওসি মাজহারুল ইসলাম জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি বলেন, ‘ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন এবং এতে কারও সংশ্লিষ্টতা রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য স্থানীয় একটি বিদ্যালয়ের দশম শ্রেণির এক শিক্ষার্থীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।’

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow