নিজ গ্রামে জুমার নামাজে ইমামতি করলেন আমির হামজা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয় লাভ করার পরদিনই নিজ গ্রামে জুমার নামাজে ইমামতি করেছেন কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াত মনোনীত প্রার্থী মুফতি আমির হামজা। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ি ইউনিয়নের দাবিরা ভিটা খেজুরতলা ২ নম্বর ওয়ার্ডে নিজ এলাকার স্থানীয় মসজিদে তিনি জুমার খুতবা প্রদান ও নামাজে ইমামতি করেন।  এসময় তিনি দেশ ও জাতি সামগ্রিক কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করেন। নামাজ শেষে মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করেন নবনির্বাচিত এই এমপি। নামাজে অংশ নেন তার বাবা মো. রিয়াজ উদ্দিন, জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক সুজাউদ্দিন জোয়ারদার, ইবি থানার জামায়াতে ইসলামীর আমির মো. রুহুল আমিনসহ স্থানীয় নেতাকর্মী ও মুসল্লিরা।  স্থানীয়রা জানান, তাদের এলাকা থেকে এর আগে কেউ চেয়ারম্যান নির্বাচিত না হলেও এবার সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় তারা গর্বিত। এমপি নির্বাচিত হওয়ার পর প্রথম দিনেই নিজ গ্রামে জুমার নামাজে ইমামতি করায় এলাকায় ব্যাপক সাড়া পড়েছে। অনেকেই এটিকে তার বিনয় ও সাধারণ মানুষের সঙ্গে সম্পৃক্ততার ইতিবাচক বার্তা হিসেবে দেখছেন।

নিজ গ্রামে জুমার নামাজে ইমামতি করলেন আমির হামজা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয় লাভ করার পরদিনই নিজ গ্রামে জুমার নামাজে ইমামতি করেছেন কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াত মনোনীত প্রার্থী মুফতি আমির হামজা।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ি ইউনিয়নের দাবিরা ভিটা খেজুরতলা ২ নম্বর ওয়ার্ডে নিজ এলাকার স্থানীয় মসজিদে তিনি জুমার খুতবা প্রদান ও নামাজে ইমামতি করেন। 

এসময় তিনি দেশ ও জাতি সামগ্রিক কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করেন। নামাজ শেষে মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করেন নবনির্বাচিত এই এমপি।

নামাজে অংশ নেন তার বাবা মো. রিয়াজ উদ্দিন, জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক সুজাউদ্দিন জোয়ারদার, ইবি থানার জামায়াতে ইসলামীর আমির মো. রুহুল আমিনসহ স্থানীয় নেতাকর্মী ও মুসল্লিরা। 

স্থানীয়রা জানান, তাদের এলাকা থেকে এর আগে কেউ চেয়ারম্যান নির্বাচিত না হলেও এবার সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় তারা গর্বিত।

এমপি নির্বাচিত হওয়ার পর প্রথম দিনেই নিজ গ্রামে জুমার নামাজে ইমামতি করায় এলাকায় ব্যাপক সাড়া পড়েছে। অনেকেই এটিকে তার বিনয় ও সাধারণ মানুষের সঙ্গে সম্পৃক্ততার ইতিবাচক বার্তা হিসেবে দেখছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow