নিজ ঘর থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

রাজশাহীর বাঘা উপজেলার বাজুবাঘা ইউনিয়নের আরিফপুর গ্রামে নিজ ঘর থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  মঙ্গলবার (২১ জুলাই) সকালে এ ঘটনা জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। নিহতরা হলেন আরিফপুর গ্রামের মৃত মুক্তিযোদ্ধা জামাল উদ্দিনের ছেলে মনিরুল ইসলাম (৪৫) এবং তার স্ত্রী স্বপ্না বেগম (৩৮)। স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে পরিবারের সদস্যরা দীর্ঘ সময় ধরে মনিরুল ইসলাম ও তার স্ত্রীর কোনো সাড়া না পেয়ে তাদের কক্ষের দরজায় ধাক্কা দেন। দরজাটি ভেতর থেকে আটকানো থাকায় বারবার ডাকাডাকির পরও কোনো সাড়া না মেলায় পাশের ঘরের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন তারা। পরে একই বিছানায় স্বামী-স্ত্রীকে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়ে বাঘা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং প্রাথমিক তদন্ত শুরু করে। বাঘা থানার ওসি মো. সেরাজুল হক বলেন, মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে ঘটনাস্থল থেকে একটি বিষের বোতল উদ্ধার করা হয়েছে। এ ছাড়া মরদেহের মুখে বিষের গন্ধ পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তিনি আরও জানান, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে

নিজ ঘর থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

রাজশাহীর বাঘা উপজেলার বাজুবাঘা ইউনিয়নের আরিফপুর গ্রামে নিজ ঘর থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

মঙ্গলবার (২১ জুলাই) সকালে এ ঘটনা জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

নিহতরা হলেন আরিফপুর গ্রামের মৃত মুক্তিযোদ্ধা জামাল উদ্দিনের ছেলে মনিরুল ইসলাম (৪৫) এবং তার স্ত্রী স্বপ্না বেগম (৩৮)।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে পরিবারের সদস্যরা দীর্ঘ সময় ধরে মনিরুল ইসলাম ও তার স্ত্রীর কোনো সাড়া না পেয়ে তাদের কক্ষের দরজায় ধাক্কা দেন। দরজাটি ভেতর থেকে আটকানো থাকায় বারবার ডাকাডাকির পরও কোনো সাড়া না মেলায় পাশের ঘরের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন তারা। পরে একই বিছানায় স্বামী-স্ত্রীকে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হয়।

খবর পেয়ে বাঘা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং প্রাথমিক তদন্ত শুরু করে।

বাঘা থানার ওসি মো. সেরাজুল হক বলেন, মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে ঘটনাস্থল থেকে একটি বিষের বোতল উদ্ধার করা হয়েছে। এ ছাড়া মরদেহের মুখে বিষের গন্ধ পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

তিনি আরও জানান, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পরই মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow