নিজ দেশেই নেতানিয়াহুর বিরুদ্ধে হাজারো মানুষের বিক্ষোভ
ইসরায়েলের তেল আবিব শহরে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার সরকারের বিরুদ্ধে বিক্ষোভে নেমেছে হাজারো মানুষ। শনিবার (১৮ এপ্রিল) রাতে ইরান ও লেবাননের সঙ্গে যুদ্ধের ইস্যুতে এ বিক্ষোভ হয়। বার্তাসংস্থা এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে বিক্ষোভকারী ছাইম ত্রিভ্যাক্স বলেন, ইরান ও লেবাননের সঙ্গে যুদ্ধ শুরু করার ক্ষেত্রে ইসরায়েল ভুল করেছে। তিনি অভিযোগ করেন, নেতানিয়াহু দেশের জন্য নয়, বরং নিজের আইনি জটিলতা এড়াতে কাজ করছেন। তিনি বলেন, এ বিক্ষোভে উপস্থিত সবাই বর্তমান সরকার ও আগামী সরকারের কাছে ৭ অক্টোবর এবং এরপরের ঘটনাগুলোর তদন্ত দাবি করছে। ইসরায়েলের নাগরিক হিসেবে আমাদের এর উত্তর পাওয়ার অধিকার রয়েছে। সমাজকর্মী লি হফম্যান আগিভ বলেন, আমি আজ এখানে এসেছি ৭ অক্টোবর থেকে আমাদের প্রধানমন্ত্রীর চালানো যুদ্ধে যারা নিজেদের স্বজন হারিয়েছে তাদের পাশে দাঁড়াতে। বিক্ষোভে অংশ নেওয়া রাফায়েল প্লেইনা বলেন, তিনি প্রতি সপ্তাহে এ বিক্ষোভে যোগ দেন কারণ নেতানিয়াহু তাদের সমাজব্যবস্থাকে ভেতর থেকে ধ্বংস করে দিচ্ছে। ইউরোপ এবং আমেরিকার সঙ্গেও ইসরায়েলের সম্পর্ক নষ্ট করছে। এদিকে লেবাননের সঙ্গে যুদ্ধবিরতি চলমান থাকলে
ইসরায়েলের তেল আবিব শহরে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার সরকারের বিরুদ্ধে বিক্ষোভে নেমেছে হাজারো মানুষ। শনিবার (১৮ এপ্রিল) রাতে ইরান ও লেবাননের সঙ্গে যুদ্ধের ইস্যুতে এ বিক্ষোভ হয়।
বার্তাসংস্থা এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে বিক্ষোভকারী ছাইম ত্রিভ্যাক্স বলেন, ইরান ও লেবাননের সঙ্গে যুদ্ধ শুরু করার ক্ষেত্রে ইসরায়েল ভুল করেছে। তিনি অভিযোগ করেন, নেতানিয়াহু দেশের জন্য নয়, বরং নিজের আইনি জটিলতা এড়াতে কাজ করছেন।
তিনি বলেন, এ বিক্ষোভে উপস্থিত সবাই বর্তমান সরকার ও আগামী সরকারের কাছে ৭ অক্টোবর এবং এরপরের ঘটনাগুলোর তদন্ত দাবি করছে। ইসরায়েলের নাগরিক হিসেবে আমাদের এর উত্তর পাওয়ার অধিকার রয়েছে।
সমাজকর্মী লি হফম্যান আগিভ বলেন, আমি আজ এখানে এসেছি ৭ অক্টোবর থেকে আমাদের প্রধানমন্ত্রীর চালানো যুদ্ধে যারা নিজেদের স্বজন হারিয়েছে তাদের পাশে দাঁড়াতে।
বিক্ষোভে অংশ নেওয়া রাফায়েল প্লেইনা বলেন, তিনি প্রতি সপ্তাহে এ বিক্ষোভে যোগ দেন কারণ নেতানিয়াহু তাদের সমাজব্যবস্থাকে ভেতর থেকে ধ্বংস করে দিচ্ছে। ইউরোপ এবং আমেরিকার সঙ্গেও ইসরায়েলের সম্পর্ক নষ্ট করছে।
এদিকে লেবাননের সঙ্গে যুদ্ধবিরতি চলমান থাকলেও নিয়মিত হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এ সংঘাতের প্রভাব পড়েছে ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনায়ও। বর্তমানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরান ও লেবাননের যুদ্ধের ভবিষ্যৎ নিয়ে রয়েছে আশঙ্কা। বিশেষজ্ঞরা মনে করছেন, মধ্যপ্রাচ্যের আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় চলমান এ সংঘাত নিরসন ছাড়া কোনো বিকল্প নেই।
What's Your Reaction?