নিজ বাড়িতে মানুষের অভিযোগ শুনলেন জামায়াতের এমপি ড. মাসুদ

পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ নিজ বাড়িতে আসা বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অভিযোগ ও প্রত্যাশার কথা শুনেছেন। বুধবার (২৯ জুলাই) সকাল থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে শতাধিক মানুষ তার বাসভবনে আসেন। কেউ ব্যক্তিগত সমস্যার সমাধান চান, কেউ পারিবারিক সংকটের কথা তুলে ধরেন। আবার অনেকে শিক্ষা, চিকিৎসা, যোগাযোগব্যবস্থা, সামাজিক উন্নয়ন এবং এলাকার বিভিন্ন সমস্যা নিয়ে তার সঙ্গে আলোচনা করেন। সংশ্লিষ্ট সমস্যাগুলোর গুরুত্ব বিবেচনায় প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন এবং দ্রুত সমাধানে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রদান করেন এমপি। জানা গেছে, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ বজায় রাখা এবং তাদের সমস্যার কথা শুনে কার্যকর উদ্যোগ নেওয়াকে তিনি দায়িত্বের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে মনে করেন। এ কারণে প্রায় প্রতিদিনই নির্ধারিত সময়ে সাধারণ মানুষের জন্য সময় বরাদ্দ রাখেন তিনি। কোনো ধরনের ভেদাভেদ ছাড়াই বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তার কাছে নিজেদের কথা তুলে ধরার সুযোগ পান। অনেকেই প্রয়োজনীয় পরামর্শ ও আশ্বাস নিয়ে সন্তোষ প্রকাশ করেন। ড. শফিকুল ইসলাম মাসুদ জানান,

নিজ বাড়িতে মানুষের অভিযোগ শুনলেন জামায়াতের এমপি ড. মাসুদ

পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ নিজ বাড়িতে আসা বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অভিযোগ ও প্রত্যাশার কথা শুনেছেন।

বুধবার (২৯ জুলাই) সকাল থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে শতাধিক মানুষ তার বাসভবনে আসেন। কেউ ব্যক্তিগত সমস্যার সমাধান চান, কেউ পারিবারিক সংকটের কথা তুলে ধরেন। আবার অনেকে শিক্ষা, চিকিৎসা, যোগাযোগব্যবস্থা, সামাজিক উন্নয়ন এবং এলাকার বিভিন্ন সমস্যা নিয়ে তার সঙ্গে আলোচনা করেন।

সংশ্লিষ্ট সমস্যাগুলোর গুরুত্ব বিবেচনায় প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন এবং দ্রুত সমাধানে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রদান করেন এমপি।

জানা গেছে, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ বজায় রাখা এবং তাদের সমস্যার কথা শুনে কার্যকর উদ্যোগ নেওয়াকে তিনি দায়িত্বের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে মনে করেন। এ কারণে প্রায় প্রতিদিনই নির্ধারিত সময়ে সাধারণ মানুষের জন্য সময় বরাদ্দ রাখেন তিনি। কোনো ধরনের ভেদাভেদ ছাড়াই বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তার কাছে নিজেদের কথা তুলে ধরার সুযোগ পান। অনেকেই প্রয়োজনীয় পরামর্শ ও আশ্বাস নিয়ে সন্তোষ প্রকাশ করেন।

ড. শফিকুল ইসলাম মাসুদ জানান, জনপ্রতিনিধি হিসেবে জনগণের সঙ্গে নিবিড় যোগাযোগ বজায় রেখে তাদের সমস্যা সমাধান ও এলাকার উন্নয়নে কাজ করার এই ধারাবাহিকতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow