‘নিজ ভূখণ্ড রক্ষায় পুরোপুরি প্রস্তুত ইরানিরা’

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, ইরানের জনগণ তাদের নিজস্ব ভূখণ্ড রক্ষায় পুরোপুরি প্রস্তুত। তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সেই মন্তব্যের সমালোচনা করেন, যেখানে ট্রাম্প ইরানের ওপর প্রভাব বিস্তারের পরিকল্পনার কথা বলেছিলেন। বাঘাই বলেন, ইরানের ভবিষ্যৎ নির্ধারণ করবে আমাদের জনগণ। বাঘাই অভিযোগ করেন, ইরানের ওপর সাম্প্রতিক হামলার আগে চলমান কূটনৈতিক আলোচনাকে যুক্তরাষ্ট্র কার্যত ভণ্ডুল করে দিয়েছে। তিনি বলেন, আমরা যখন পুরোপুরি কূটনৈতিক আলোচনায় নিয়োজিত ছিলাম, তখন তারা যুদ্ধ শুরু করেছে। তাই আমরা এখন সবাই মিলে আমাদের দেশকে রক্ষা করছি। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা আন্তর্জাতিক সব আইনকে ঝুঁকির মুখে ফেলেছে। তারা সব আন্তর্জাতিক নীতি ও রীতিনীতি লঙ্ঘন করেছে। বাঘাইয়ের ভাষ্য, তাদের (যুক্তরাষ্ট্র) পরিকল্পনা স্পষ্ট, তাদের উদ্যোগও একেবারেই পরিষ্কার। তারা আমাদের দেশকে বিভক্ত করতে চায়, যাতে অবৈধভাবে আমাদের তেলসম্পদের দখল নিতে পারে। সূত্র: এএফপি এসএএইচ  

‘নিজ ভূখণ্ড রক্ষায় পুরোপুরি প্রস্তুত ইরানিরা’

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, ইরানের জনগণ তাদের নিজস্ব ভূখণ্ড রক্ষায় পুরোপুরি প্রস্তুত। তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সেই মন্তব্যের সমালোচনা করেন, যেখানে ট্রাম্প ইরানের ওপর প্রভাব বিস্তারের পরিকল্পনার কথা বলেছিলেন। বাঘাই বলেন, ইরানের ভবিষ্যৎ নির্ধারণ করবে আমাদের জনগণ।

বাঘাই অভিযোগ করেন, ইরানের ওপর সাম্প্রতিক হামলার আগে চলমান কূটনৈতিক আলোচনাকে যুক্তরাষ্ট্র কার্যত ভণ্ডুল করে দিয়েছে। তিনি বলেন, আমরা যখন পুরোপুরি কূটনৈতিক আলোচনায় নিয়োজিত ছিলাম, তখন তারা যুদ্ধ শুরু করেছে। তাই আমরা এখন সবাই মিলে আমাদের দেশকে রক্ষা করছি।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা আন্তর্জাতিক সব আইনকে ঝুঁকির মুখে ফেলেছে। তারা সব আন্তর্জাতিক নীতি ও রীতিনীতি লঙ্ঘন করেছে।

বাঘাইয়ের ভাষ্য, তাদের (যুক্তরাষ্ট্র) পরিকল্পনা স্পষ্ট, তাদের উদ্যোগও একেবারেই পরিষ্কার। তারা আমাদের দেশকে বিভক্ত করতে চায়, যাতে অবৈধভাবে আমাদের তেলসম্পদের দখল নিতে পারে।

সূত্র: এএফপি

এসএএইচ

 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow