নিজ হাতে খাল খনন কাজ উদ্বোধন করলেন এমপি আনোয়ারুল হক

প্রধানমন্ত্রী তারেক রহমানের দেখানো পথেই হাঁটছেন নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক। তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত তিলকখালী খাল খনন কাজের শুভ উদ্বোধন করেন। সোমবার (৯ মার্চ) দুপুর ১২টার দিকে নিজ হাতে মাটি কেটে টুকরি মাথায় নিয়ে তিলকখালী খাল খনন কাজের উদ্বোধন করেন তিনি।  এ সময় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা সংসদ সদস্যকে অনুসরণ করে কোদাল টুকরি নিয়ে মাটি কাটার কাজ করেন। সোমবার (৯ মার্চ) সদর উপজেলার মেদনি ইউনিয়নের কৃষ্ণখালী নামক স্থানে সারাদেশে পুকুর, খাল উন্নয়ন (২য় সংশোধিত) প্রকল্পের আওতায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এ খাল খননের আয়োজন করে।  এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. ওয়াহিদুজ্জামান জানান, সারাদেশে পুকুর, খাল উন্নয়ন (দ্বিতীয় সংশোধিত) প্রকল্পের আওতায় ১ কোটি ৩৬ লাখ ৮০ হাজার টাকা ব্যায়ে ৪ হাজার ২০ মিটার দীর্ঘ তিলকখালী খাল খনন করা হচ্ছে। খাল পাড়ে সদর উপজেলা বিএনপির সভাপতি মো. মজিবুর রহমান খানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক তাজ উদ্দিন ফারাস সেন্টুর সঞ্চালনায় খাল খনন কাজ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিস

নিজ হাতে খাল খনন কাজ উদ্বোধন করলেন এমপি আনোয়ারুল হক

প্রধানমন্ত্রী তারেক রহমানের দেখানো পথেই হাঁটছেন নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক। তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত তিলকখালী খাল খনন কাজের শুভ উদ্বোধন করেন।

সোমবার (৯ মার্চ) দুপুর ১২টার দিকে নিজ হাতে মাটি কেটে টুকরি মাথায় নিয়ে তিলকখালী খাল খনন কাজের উদ্বোধন করেন তিনি। 

এ সময় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা সংসদ সদস্যকে অনুসরণ করে কোদাল টুকরি নিয়ে মাটি কাটার কাজ করেন। সোমবার (৯ মার্চ) সদর উপজেলার মেদনি ইউনিয়নের কৃষ্ণখালী নামক স্থানে সারাদেশে পুকুর, খাল উন্নয়ন (২য় সংশোধিত) প্রকল্পের আওতায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এ খাল খননের আয়োজন করে। 

এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. ওয়াহিদুজ্জামান জানান, সারাদেশে পুকুর, খাল উন্নয়ন (দ্বিতীয় সংশোধিত) প্রকল্পের আওতায় ১ কোটি ৩৬ লাখ ৮০ হাজার টাকা ব্যায়ে ৪ হাজার ২০ মিটার দীর্ঘ তিলকখালী খাল খনন করা হচ্ছে।

খাল পাড়ে সদর উপজেলা বিএনপির সভাপতি মো. মজিবুর রহমান খানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক তাজ উদ্দিন ফারাস সেন্টুর সঞ্চালনায় খাল খনন কাজ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নেত্রকেণা- ২ (সদর -বারহাট্টা) আসনের সংসদ সদস্য জেলা বিএনপির সভাপতি বিশিষ্ট অর্থোপেডিক্স চিকিৎসক অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক। 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর নির্বাহী প্রকৌশলী মো. ওয়াহিদুজ্জামান, জেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট নুরুজ্জামান নুরু, সাবেক সাধারণ সম্পাদক ও জিপি অ্যাডভোকেট মাহফুজুল হক, সাবেক সাংগঠনিক সম্পাদক এস এম শফিকুল কাদের সুজা, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক বজলুর রহমান পাঠান, মনিরুজ্জামান দুদু, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গাজী তোফায়েল হোসেনসহ অনেকে।


 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow