নিজ হাতে নির্বাচনী ফেস্টুন অপসারণ করলেন নবনির্বাচিত এমপি নাসির উদ্দিন মিঠু

মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের সদ্য নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব নাসির উদ্দিন আহমেদ মিঠু, এমপি বিজয়ী হওয়ার পর দলীয় নেতাকর্মীদের নিয়ে নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত ব্যানার, ফেস্টুন ও পোস্টার অপসারণ কার্যক্রম শুরু করেছেন। তিনি শনিবার (২১ শে ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার উপজেলা চত্বর চৌমুহনী থেকে নির্বাচনি ব্যানার-ফেস্টুন অপসারণ কার্যক্রমের শুরু করেন। এসময় উপজেলা বিএনপির সভাপতি ও জায়ফরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুম রেজা, সাধারণ সম্পাদক মতিউর রহমান চুনুসহ তাঁর সাথে উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নব-নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব নাসির উদ্দিন আহমেদ মিঠু বলেন, নির্বাচনের আগে আমরা যেসব ব্যানার ও পোস্টার লাগিয়েছিলাম, সেগুলো এখন সরিয়ে ফেলা আমাদের দায়িত্ব। তাই আমি নিজ হাতে অপসারণ কার্যক্রম শুরু করেছি। তিনি সকল নেতাকর্মীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, আপনারা নিজ নিজ এলাকায় নির্বাচনি প্রচারণার সব ব্যানার, বিলবোর্ড ও পোস্টার দ্রুত সরিয়ে ফেলুন এবং এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখুন। মনিরুল ইসলাম, মৌলভীবাজার মোবাইল:০১৭১৯৫৭৭৬৭৬

নিজ হাতে নির্বাচনী ফেস্টুন অপসারণ করলেন নবনির্বাচিত এমপি নাসির উদ্দিন মিঠু

মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের সদ্য নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব নাসির উদ্দিন আহমেদ মিঠু, এমপি বিজয়ী হওয়ার পর দলীয় নেতাকর্মীদের নিয়ে নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত ব্যানার, ফেস্টুন ও পোস্টার অপসারণ কার্যক্রম শুরু করেছেন।

তিনি শনিবার (২১ শে ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার উপজেলা চত্বর চৌমুহনী থেকে নির্বাচনি ব্যানার-ফেস্টুন অপসারণ কার্যক্রমের শুরু করেন। এসময় উপজেলা বিএনপির সভাপতি ও জায়ফরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুম রেজা, সাধারণ সম্পাদক মতিউর রহমান চুনুসহ তাঁর সাথে উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নব-নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব নাসির উদ্দিন আহমেদ মিঠু বলেন, নির্বাচনের আগে আমরা যেসব ব্যানার ও পোস্টার লাগিয়েছিলাম, সেগুলো এখন সরিয়ে ফেলা আমাদের দায়িত্ব। তাই আমি নিজ হাতে অপসারণ কার্যক্রম শুরু করেছি। তিনি সকল নেতাকর্মীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, আপনারা নিজ নিজ এলাকায় নির্বাচনি প্রচারণার সব ব্যানার, বিলবোর্ড ও পোস্টার দ্রুত সরিয়ে ফেলুন এবং এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখুন। মনিরুল ইসলাম, মৌলভীবাজার মোবাইল:০১৭১৯৫৭৭৬৭৬

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow