নিজেকে ‘যিশুর অবতার’ মনে করতেন হোয়াইট হাউসের বাইরে গুলিতে নিহত বন্দুকধারী
যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসের বাইরে বন্দুক হামলার ঘটনায় সিক্রেট সার্ভিসের গুলিতে নিহত বন্দুকধারীর পরিচয় মিলিছে। তার নাম নাসির বেস্ট (২১)। তিনি যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের বাসিন্দা ছিলেন। মার্কিন সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, নিজেকে ‘যিশু খ্রিস্টের আধুনিক অবতার’ বলে মনে করতেন নাসির। রোববার (২৪ মে) ভোরে হোয়াইট হাউসের নিরাপত্তা চৌকির কাছে এ ঘটনা ঘটে। মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্ট জানিয়েছে, নাসির বেস্ট হঠাৎ অস্ত্র বের করে গুলি ছুড়তে শুরু করলে সিক্রেট সার্ভিস সদস্যরা পাল্টা গুলি চালান। এতে তিনি গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। প্রতিবেদনে বলা হয়, নাসির দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন এবং এর আগেও একাধিকবার হোয়াইট হাউসের সংরক্ষিত এলাকায় প্রবেশের অভিযোগে আটক হয়েছিলেন। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর কাছেও তিনি পরিচিত ছিলেন। গত বছর হোয়াইট হাউসের একটি সীমিত এলাকায় প্রবেশের পর আইনশৃঙ্খলা বাহিনী তাকে আটক করেছিল। সে সময় তিনি নিজেকে ‘যিশু খ্রিস্টের আধুনিক রূপ’ বলে দাবি করেন এবং ইচ্ছাকৃতভাবে গ্রেপ্তার হতে চেয়েছিলেন বলেও জানান। পরে আদালত তার বিরুদ্ধে হোয়াইট হাউসে
যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসের বাইরে বন্দুক হামলার ঘটনায় সিক্রেট সার্ভিসের গুলিতে নিহত বন্দুকধারীর পরিচয় মিলিছে। তার নাম নাসির বেস্ট (২১)। তিনি যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের বাসিন্দা ছিলেন।
মার্কিন সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, নিজেকে ‘যিশু খ্রিস্টের আধুনিক অবতার’ বলে মনে করতেন নাসির।
রোববার (২৪ মে) ভোরে হোয়াইট হাউসের নিরাপত্তা চৌকির কাছে এ ঘটনা ঘটে। মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্ট জানিয়েছে, নাসির বেস্ট হঠাৎ অস্ত্র বের করে গুলি ছুড়তে শুরু করলে সিক্রেট সার্ভিস সদস্যরা পাল্টা গুলি চালান। এতে তিনি গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
প্রতিবেদনে বলা হয়, নাসির দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন এবং এর আগেও একাধিকবার হোয়াইট হাউসের সংরক্ষিত এলাকায় প্রবেশের অভিযোগে আটক হয়েছিলেন। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর কাছেও তিনি পরিচিত ছিলেন।
গত বছর হোয়াইট হাউসের একটি সীমিত এলাকায় প্রবেশের পর আইনশৃঙ্খলা বাহিনী তাকে আটক করেছিল। সে সময় তিনি নিজেকে ‘যিশু খ্রিস্টের আধুনিক রূপ’ বলে দাবি করেন এবং ইচ্ছাকৃতভাবে গ্রেপ্তার হতে চেয়েছিলেন বলেও জানান। পরে আদালত তার বিরুদ্ধে হোয়াইট হাউসের আশপাশে না যাওয়ার নির্দেশ দেন।
তবে রোববার ভোরে তিনি সেই নির্দেশ অমান্য করে হোয়াইট হাউসের নিরাপত্তা বলয়ের কাছে যান। একপর্যায়ে ব্যাগ থেকে আগ্নেয়াস্ত্র বের করে চেকপয়েন্ট লক্ষ্য করে গুলি ছোড়েন। এতে আশপাশে থাকা পথচারী ও সাংবাদিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় একজন পথচারীও গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গেছে।
ঘটনার সময় হোয়াইট হাউসের ভেতরে অবস্থান করছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তিনি সম্পূর্ণ নিরাপদ আছেন বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এ ঘটনার পর হোয়াইট হাউস এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।
What's Your Reaction?