নিজেদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথ পালন করাই স্বাধীনতার মূলমন্ত্র
ধর্ম মন্ত্রণালয়ের সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ বলেছেন, নিজেদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করাই স্বাধীনতার মূলমন্ত্র। সরকারি কর্মচারীদের নিজেদের দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করাই হোক স্বাধীনতা দিবসের শপথ। বুধবার (২৫ মার্চ) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ে ‘স্বাধীনতার গুরুত্ব ও তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ধর্ম সচিব বলেন, একই ধরনের ভাষা, সংস্কৃতি ও নৃতাত্ত্বিক বৈশিষ্ট্যগত মিল থাকার পরও আমাদের জাতীয় ঐক্যে ঘাটতি রয়েছে। একমাত্র শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জাতীয় ঐক্য ও সংহতি প্রতিষ্ঠা করতে পেরেছেন। সভায় বিশেষ অতিথি হিসেবে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম খান বক্তব্য রাখেন। সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশন সমন্বয় বিভাগের পরিচালক মো. মহিউদ্দিন। সভায় অন্যদের মধ্যে নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের প্রকল্প পরিচালক এসএম তরিকুল ইসলাম, জাতীয় ইমাম সমিতির সভাপতি মাওলানা কাজী আবু হোরায়রা, দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের পরিচালক ড. মোহাম্মদ হারুনুর রশীদ, ইমাম প্র
ধর্ম মন্ত্রণালয়ের সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ বলেছেন, নিজেদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করাই স্বাধীনতার মূলমন্ত্র। সরকারি কর্মচারীদের নিজেদের দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করাই হোক স্বাধীনতা দিবসের শপথ।
বুধবার (২৫ মার্চ) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ে ‘স্বাধীনতার গুরুত্ব ও তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ধর্ম সচিব বলেন, একই ধরনের ভাষা, সংস্কৃতি ও নৃতাত্ত্বিক বৈশিষ্ট্যগত মিল থাকার পরও আমাদের জাতীয় ঐক্যে ঘাটতি রয়েছে। একমাত্র শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জাতীয় ঐক্য ও সংহতি প্রতিষ্ঠা করতে পেরেছেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম খান বক্তব্য রাখেন। সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশন সমন্বয় বিভাগের পরিচালক মো. মহিউদ্দিন।
সভায় অন্যদের মধ্যে নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের প্রকল্প পরিচালক এসএম তরিকুল ইসলাম, জাতীয় ইমাম সমিতির সভাপতি মাওলানা কাজী আবু হোরায়রা, দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের পরিচালক ড. মোহাম্মদ হারুনুর রশীদ, ইমাম প্রশিক্ষণ একাডেমির উপ-পরিচালক শাহ মুহাম্মদ নজরুল ইসলাম ও কর্মচারী ইউনিয়নের সভাপতি এমএ বারী বক্তৃতা করেন।
ইসলামিক ফাউন্ডেশন প্রধান কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী ও আলেম-ওলামা সভায় অংশ নেন। সভা শেষে মোনাজাত পরিচালনা করেন ইসলামিক ফাউন্ডেশনের মুফাসসির ড. মো. আবু ছালেহ পাটোয়ারী।
এমইউ/বিএ
What's Your Reaction?