নিজের অবসরের কথা জানিয়ে দিলেন নেইমার

২০০৯ সালে ১৭ বছর বয়সে সান্তোসের জার্সিতে পেশাদার ফুটবল ক্যারিয়ার শুরু করা ব্রাজিলিয়ান তারকা নেইমার সম্প্রতি ইঙ্গিত দিয়েছেন, চলতি বছরের শেষেই তিনি মাঠে বিদায় জানাতে পারেন। ব্রাজিলের অনলাইন চ্যানেল কেজ টিভিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, ধারাবাহিক চোট এবং বর্তমান ফিটনেস সমস্যা তাকে এই কঠিন সিদ্ধান্তের দিকে নিয়ে আসছে। গত বছরের জানুয়ারিতে সৌদি ক্লাব আল হিলাল থেকে নিজের শৈশবের ক্লাব সান্তোসে ফেরেন নেইমার। বর্তমানে তার ক্লাবের সঙ্গে চুক্তি চলবে এই বছরের ডিসেম্বর পর্যন্ত। চোটের মধ্যেও তিনি সান্তোসকে অবনমন থেকে বাঁচাতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন, তবে তার শরীরে এর বড় মূল্য চুকাতে হয়েছে। ডিসেম্বরে বাঁ হাঁটুর অস্ত্রোপচারের পর দীর্ঘ বিরতি কাটিয়ে গত ১৬ ফেব্রুয়ারি ভেলো ক্লাবের বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠে ফেরেন। নেইমার স্বীকার করেছেন, পূর্ণ ফিট না হওয়ায় খেলতে হচ্ছে কিছুটা সাবধানে। নেইমার ২০২৬ সালের বিশ্বকাপে খেলার লক্ষ্য এখনও রেখেছেন। তবে ২০২৩ সালের অক্টোবরের পর চোটের কারণে তিনি আর ব্রাজিল জাতীয় দলের জার্সিতে খেলতে পারেননি। কোচ কার্লো আনচেলত্তি তাঁর জন্য জাতীয় দলের দরজা খোলা রেখেছেন, তবে শর্ত হিস

নিজের অবসরের কথা জানিয়ে দিলেন নেইমার

২০০৯ সালে ১৭ বছর বয়সে সান্তোসের জার্সিতে পেশাদার ফুটবল ক্যারিয়ার শুরু করা ব্রাজিলিয়ান তারকা নেইমার সম্প্রতি ইঙ্গিত দিয়েছেন, চলতি বছরের শেষেই তিনি মাঠে বিদায় জানাতে পারেন। ব্রাজিলের অনলাইন চ্যানেল কেজ টিভিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, ধারাবাহিক চোট এবং বর্তমান ফিটনেস সমস্যা তাকে এই কঠিন সিদ্ধান্তের দিকে নিয়ে আসছে।

গত বছরের জানুয়ারিতে সৌদি ক্লাব আল হিলাল থেকে নিজের শৈশবের ক্লাব সান্তোসে ফেরেন নেইমার। বর্তমানে তার ক্লাবের সঙ্গে চুক্তি চলবে এই বছরের ডিসেম্বর পর্যন্ত। চোটের মধ্যেও তিনি সান্তোসকে অবনমন থেকে বাঁচাতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন, তবে তার শরীরে এর বড় মূল্য চুকাতে হয়েছে। ডিসেম্বরে বাঁ হাঁটুর অস্ত্রোপচারের পর দীর্ঘ বিরতি কাটিয়ে গত ১৬ ফেব্রুয়ারি ভেলো ক্লাবের বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠে ফেরেন। নেইমার স্বীকার করেছেন, পূর্ণ ফিট না হওয়ায় খেলতে হচ্ছে কিছুটা সাবধানে।

নেইমার ২০২৬ সালের বিশ্বকাপে খেলার লক্ষ্য এখনও রেখেছেন। তবে ২০২৩ সালের অক্টোবরের পর চোটের কারণে তিনি আর ব্রাজিল জাতীয় দলের জার্সিতে খেলতে পারেননি। কোচ কার্লো আনচেলত্তি তাঁর জন্য জাতীয় দলের দরজা খোলা রেখেছেন, তবে শর্ত হিসেবে দিয়েছেন পূর্ণ ফিটনেস। নেইমারও মনে করেন, বর্তমান অবস্থায় বিশ্বকাপে জায়গা পাওয়া একটি বড় চ্যালেঞ্জ।

নিজের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার কথাও তুলে ধরেছেন নেইমার। তিনি বলেছেন, “আগামী বছর কী হবে আমি জানি না। সম্ভবত ডিসেম্বরের দিকে আমি অবসর নেব। এখন আমি শুধু এই বছরটি নিয়ে মনোযোগী।” তিনি আরও যোগ করেছেন, ক্যারিয়ারের চূড়ান্ত সিদ্ধান্ত তার হৃদয়ের ইচ্ছার উপর নির্ভর করবে।

ব্রাজিলের ফুটবল ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা নেইমার ১২৮ ম্যাচে ৭৯টি গোল করেছেন। ইউরোপীয় ফুটবলে বার্সেলোনার হয়ে ট্রেবল জয়ের পাশাপাশি পিএসজির হয়েও অসংখ্য শিরোপা জিতেছেন তিনি। এর আগে তিনটি বিশ্বকাপে অংশ নেওয়া এই তারকা ফুটবলার এ মৌসুমে নিজের শতভাগ দিয়ে খেলতে মুখিয়ে আছেন।

ব্রাজিল জাতীয় দলে সর্বশেষ ২০২৩ সালে খেলেছেন নেইমার

উল্লেখ্য, আগামী ১১ জুন থেকে শুরু হতে যাওয়া ২০২৬ বিশ্বকাপে ব্রাজিলের ‘সি’ গ্রুপের প্রতিপক্ষ মরক্কো, হাইতি ও স্কটল্যান্ড। নেইমার যদি সত্যিই ডিসেম্বরে অবসরের সিদ্ধান্ত নেন, তবে তার আগে শেষবারের মতো বিশ্বকাপের মঞ্চে নিজেকে রাঙিয়ে নেওয়ার চেষ্টা করবেন এই ফরোয়ার্ড।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow