নিজের কোনো ভাই নেই, তবু দীপা খন্দকার এখন ‘জাতীয় ফুপু’

জনপ্রিয় ধারাবাহিক ‘এটা আমাদেরই গল্প’ ঘিরে দর্শকদের উন্মাদনা এখন তুঙ্গে। আর এই নাটকেরই ‘ফাতেমা’ চরিত্রে অভিনয় করে তুমুল জনপ্রিয়তা পেয়েছেন অভিনেত্রী দীপা খন্দকার। দর্শকদের কাছে তিনি এখন ‘জাতীয় ফুপু’। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে নাটকটির বিপুল জনপ্রিয়তা এবং নিজের চরিত্র নিয়ে কথা বলতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন এই অভিনেত্রী। পর্দার চরিত্রটি তার ব্যক্তিগত জীবনের একটি অপূর্ণতা যেন পূরণ করেছে বলে জানান তিনি। দীপা খন্দকার বলেন, বাস্তব জীবনে তার কোনো ভাই নেই, তাই কখনো ‘ফুপু’ হওয়া হয়নি। কিন্তু এই নাটকের মাধ্যমে দর্শক তাকে ‘জাতীয় ফুপু’ বানিয়ে দিয়েছেন। এটি তার জন্য বড় প্রাপ্তি। তিনি আরও বলেন, গত দুই-তিন দশকে এমন ঘটনা তিনি দেখেননি যেখানে একটি নাটকের প্রতিটি পর্বের জন্য দর্শক এতটা আগ্রহ নিয়ে অপেক্ষা করেন। দর্শকদের এই আগ্রহই প্রমাণ করে, পারিবারিক গল্পের প্রতি তাদের ভালোবাসা এখনো অটুট। নাটকটির সাফল্যের কৃতিত্ব তিনি দিয়েছেন নির্মাতা মোস্তফা কামাল রাজকে। দীপা বলেন, শুরুতে তারা বুঝতেই পারেননি যে নাটকটি এতটা দর্শকপ্রিয়তা পাবে। তবে দর্শকদের ভালোবাসাই এটিকে বিশেষ উচ্চতায় নিয়ে গেছে। বর্তমানে ৪৬টি পর্ব প্রচারিত হ

নিজের কোনো ভাই নেই, তবু দীপা খন্দকার এখন ‘জাতীয় ফুপু’

জনপ্রিয় ধারাবাহিক ‘এটা আমাদেরই গল্প’ ঘিরে দর্শকদের উন্মাদনা এখন তুঙ্গে। আর এই নাটকেরই ‘ফাতেমা’ চরিত্রে অভিনয় করে তুমুল জনপ্রিয়তা পেয়েছেন অভিনেত্রী দীপা খন্দকার। দর্শকদের কাছে তিনি এখন ‘জাতীয় ফুপু’।

সম্প্রতি এক সংবাদ সম্মেলনে নাটকটির বিপুল জনপ্রিয়তা এবং নিজের চরিত্র নিয়ে কথা বলতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন এই অভিনেত্রী। পর্দার চরিত্রটি তার ব্যক্তিগত জীবনের একটি অপূর্ণতা যেন পূরণ করেছে বলে জানান তিনি। দীপা খন্দকার বলেন, বাস্তব জীবনে তার কোনো ভাই নেই, তাই কখনো ‘ফুপু’ হওয়া হয়নি। কিন্তু এই নাটকের মাধ্যমে দর্শক তাকে ‘জাতীয় ফুপু’ বানিয়ে দিয়েছেন। এটি তার জন্য বড় প্রাপ্তি।

তিনি আরও বলেন, গত দুই-তিন দশকে এমন ঘটনা তিনি দেখেননি যেখানে একটি নাটকের প্রতিটি পর্বের জন্য দর্শক এতটা আগ্রহ নিয়ে অপেক্ষা করেন। দর্শকদের এই আগ্রহই প্রমাণ করে, পারিবারিক গল্পের প্রতি তাদের ভালোবাসা এখনো অটুট।

নাটকটির সাফল্যের কৃতিত্ব তিনি দিয়েছেন নির্মাতা মোস্তফা কামাল রাজকে। দীপা বলেন, শুরুতে তারা বুঝতেই পারেননি যে নাটকটি এতটা দর্শকপ্রিয়তা পাবে। তবে দর্শকদের ভালোবাসাই এটিকে বিশেষ উচ্চতায় নিয়ে গেছে।

বর্তমানে ৪৬টি পর্ব প্রচারিত হওয়া এই নাটকে দীপার বিপরীতে অভিনয় করছেন ইন্তেখাব দিনার। গল্পে তাদের উপস্থিতি নতুন আবেগ যোগ করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও ‘ফাতেমা ফুপু’ চরিত্রটি নিয়ে চলছে ব্যাপক আলোচনা।

 

এলআইএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow