নিজের জমিতে মিলল কৃষকের রক্তাক্ত মরদেহ
চট্টগ্রামের মিরসরাইয়ে নিজের ফসলি জমি থেকে চৌধুরী মিয়া নামের এক কৃষকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ৷ বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলার দূর্গাপুর ইউনিয়নের ঠাকুরদিঘী বাজারের উত্তর পাশে একটি ইটভাটা সংলগ্ন ফসলি জমি থেকে মরদেহটি উদ্ধার করা হয়৷ নিহত চৌধুরী মিয়া (৪০) দূর্গাপুর ইউনিয়নের ঠাকুরদিঘী এলাকার বাসিন্দা৷ জোরারগঞ্জ থানার ওসি কাজী নাজমুল হক বলেন, ঠাকুরদিঘী এলাকায় কৃষি জমি থেকে এক কৃষকের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহের সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে৷ বিস্তারিত পরে বলতে পারব৷
চট্টগ্রামের মিরসরাইয়ে নিজের ফসলি জমি থেকে চৌধুরী মিয়া নামের এক কৃষকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ৷
বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলার দূর্গাপুর ইউনিয়নের ঠাকুরদিঘী বাজারের উত্তর পাশে একটি ইটভাটা সংলগ্ন ফসলি জমি থেকে মরদেহটি উদ্ধার করা হয়৷
নিহত চৌধুরী মিয়া (৪০) দূর্গাপুর ইউনিয়নের ঠাকুরদিঘী এলাকার বাসিন্দা৷
জোরারগঞ্জ থানার ওসি কাজী নাজমুল হক বলেন, ঠাকুরদিঘী এলাকায় কৃষি জমি থেকে এক কৃষকের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহের সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে৷ বিস্তারিত পরে বলতে পারব৷
What's Your Reaction?