নিজের দেশ ইতালিকে ‘না’ বলে যে কারণে ব্রাজিলকে বেছে নেন আনচেলত্তি

ইতালিয়ান ফুটবলের কিংবদন্তি পাওলো মালদিনি জাতীয় দলের সঙ্গে কাজ করার সম্ভাবনা নিয়ে কথা বলতে গিয়ে একাধিক চমকপ্রদ তথ্য প্রকাশ করেছেন। ইতালিয়ান ফুটবল ফেডারেশনের সাবেক জাতীয় দল পরিচালক জানিয়েছেন, ব্রাজিল জাতীয় দলের কোচ কার্লো আনচেলত্তির সঙ্গে পরামর্শ করেছিলেন তিনি। তবে আনচেলত্তি শুরুতেই সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন। করিইরে ডেলা সেরাকে-কে দেওয়া এক সাক্ষাৎকারে মালদিনি জানান, ইতালির জাতীয় দলের দায়িত্ব নেওয়ার সম্ভাবনা নিয়ে তিনি তার ঘনিষ্ঠ বন্ধু আনচেলত্তির সঙ্গে যোগাযোগ করেছিলেন। তবে ব্রাজিলের কোচ হিসেবে দায়িত্ব নিতে আগ্রহী হওয়ার কথা জানিয়ে আনচেলত্তি ইতালিয়ান কিংবদন্তিকে ফিরিয়ে দেন। মালদিনির ভাষায়, ‘আমরা সর্বকালের সেরা ইতালিয়ান কোচ, আমার ঘনিষ্ঠ বন্ধু কার্লো আনচেলত্তিকে ফোন করেছিলাম। তিনি জানান, ব্রাজিল তার ওপর পূর্ণ আস্থা পুনর্ব্যক্ত করেছে। এরপর আমাদের শুভকামনা জানিয়ে বিদায় নেন। ফোনটি করা প্রয়োজন ছিল।’ আনচেলত্তির সঙ্গে মালদিনির সম্পর্ক দীর্ঘদিনের। তাই গুরুত্বপূর্ণ এমন সিদ্ধান্তের আগে তার মতামত নেওয়াকে স্বাভাবিক বলেই মনে করেন মালদিনি। শেষ পর্যন্ত অবশ্য ব্রাজিলের দায়িত্বে থাকাই বেছে নেন আনচেলত্তি

নিজের দেশ ইতালিকে ‘না’ বলে যে কারণে ব্রাজিলকে বেছে নেন আনচেলত্তি

ইতালিয়ান ফুটবলের কিংবদন্তি পাওলো মালদিনি জাতীয় দলের সঙ্গে কাজ করার সম্ভাবনা নিয়ে কথা বলতে গিয়ে একাধিক চমকপ্রদ তথ্য প্রকাশ করেছেন। ইতালিয়ান ফুটবল ফেডারেশনের সাবেক জাতীয় দল পরিচালক জানিয়েছেন, ব্রাজিল জাতীয় দলের কোচ কার্লো আনচেলত্তির সঙ্গে পরামর্শ করেছিলেন তিনি। তবে আনচেলত্তি শুরুতেই সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন।

করিইরে ডেলা সেরাকে-কে দেওয়া এক সাক্ষাৎকারে মালদিনি জানান, ইতালির জাতীয় দলের দায়িত্ব নেওয়ার সম্ভাবনা নিয়ে তিনি তার ঘনিষ্ঠ বন্ধু আনচেলত্তির সঙ্গে যোগাযোগ করেছিলেন। তবে ব্রাজিলের কোচ হিসেবে দায়িত্ব নিতে আগ্রহী হওয়ার কথা জানিয়ে আনচেলত্তি ইতালিয়ান কিংবদন্তিকে ফিরিয়ে দেন।

মালদিনির ভাষায়, ‘আমরা সর্বকালের সেরা ইতালিয়ান কোচ, আমার ঘনিষ্ঠ বন্ধু কার্লো আনচেলত্তিকে ফোন করেছিলাম। তিনি জানান, ব্রাজিল তার ওপর পূর্ণ আস্থা পুনর্ব্যক্ত করেছে। এরপর আমাদের শুভকামনা জানিয়ে বিদায় নেন। ফোনটি করা প্রয়োজন ছিল।’

আনচেলত্তির সঙ্গে মালদিনির সম্পর্ক দীর্ঘদিনের। তাই গুরুত্বপূর্ণ এমন সিদ্ধান্তের আগে তার মতামত নেওয়াকে স্বাভাবিক বলেই মনে করেন মালদিনি। শেষ পর্যন্ত অবশ্য ব্রাজিলের দায়িত্বে থাকাই বেছে নেন আনচেলত্তি।

সাক্ষাৎকারে মালদিনি আরও জানান, কোচ হিসেবে পেপ গার্দিওলাকে নিয়েও একটি মজার অভিজ্ঞতা রয়েছে তার। ইতালিতে কাজ করার প্রসঙ্গে গার্দিওলার কাছ থেকে পাওয়া একটি কৌতূহলোদ্দীপক বেতন-সংক্রান্ত অনুরোধের কথাও তুলে ধরেন সাবেক এই ডিফেন্ডার।

ফুটবল ক্যারিয়ারে ইতালির অন্যতম সেরা ডিফেন্ডার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করা মালদিনি পরবর্তীতে প্রশাসনিক ভূমিকাতেও কাজ করেছেন। জাতীয় দলের ভবিষ্যৎ নিয়ে তার এমন মন্তব্য তাই ইতালিয়ান ফুটবলে বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

আরআর/এমএমআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow