নিজের পিস্তলের গুলিতে এসআই গুলিবিদ্ধ

নিজের ব্যবহৃত পিস্তলের গুলিতে পায়ে গুলিবিদ্ধ হয়েছেন দেওয়ান মামুন নামে নাটোর পুলিশ লাইন্সে কর্মরত এক এসআই। ঘটনার পর তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নিজ বাসায় এ ঘটনা ঘটে। জেলা পুলিশ সুপার আব্দুল ওয়াহাব বিষয়টি নিশ্চিত করে জানান, বিদেশি নাগরিকের নিরাপত্তার ডিউটি শেষে শুক্রবার সন্ধ্যায় পুলিশ লাইন্সের ভেতরে থাকা নিজ বাসায় ফেরেন এসআই দেওয়ান মামুন। পরে নিজের ব্যবহৃত পিস্তলটি বিছানার ওপর রেখে ওয়াশরুমে যান তিনি। ওই সময় তার ছেলে শিশু পিস্তলটি নিয়ে খেলার সময় হঠাৎ মিস ফায়ার হলে এসআই দেওয়ান মামুন বাম পায়ে গুলিবিদ্ধ হন। পরে সহকর্মীরা তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে সদর হাসপাতালে নিয়ে যায়। এরপর আবারও তাকে স্থানীয় একটি বেসরকারি ক্লিনিকে নেওয়া হয়। পরে সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য এসআই দেওয়ান মামুনকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেয়া হয়। ঘটনার পরপর খবর পেয়েই বেসরকারি ক্লিনিকে চিকিৎসাধীন থাকাবস্থায় গুলিবিদ্ধ এসআইকে দেখতে যান পুলিশ সুপার আব্দুল ওয়াহাব। ওই সময় তিনি জানান, দুর্ঘটনাবশত এমন ঘটনা ঘটেছে। পরবর্তীতে বিষয়ট

নিজের পিস্তলের গুলিতে এসআই গুলিবিদ্ধ
নিজের ব্যবহৃত পিস্তলের গুলিতে পায়ে গুলিবিদ্ধ হয়েছেন দেওয়ান মামুন নামে নাটোর পুলিশ লাইন্সে কর্মরত এক এসআই। ঘটনার পর তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নিজ বাসায় এ ঘটনা ঘটে। জেলা পুলিশ সুপার আব্দুল ওয়াহাব বিষয়টি নিশ্চিত করে জানান, বিদেশি নাগরিকের নিরাপত্তার ডিউটি শেষে শুক্রবার সন্ধ্যায় পুলিশ লাইন্সের ভেতরে থাকা নিজ বাসায় ফেরেন এসআই দেওয়ান মামুন। পরে নিজের ব্যবহৃত পিস্তলটি বিছানার ওপর রেখে ওয়াশরুমে যান তিনি। ওই সময় তার ছেলে শিশু পিস্তলটি নিয়ে খেলার সময় হঠাৎ মিস ফায়ার হলে এসআই দেওয়ান মামুন বাম পায়ে গুলিবিদ্ধ হন। পরে সহকর্মীরা তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে সদর হাসপাতালে নিয়ে যায়। এরপর আবারও তাকে স্থানীয় একটি বেসরকারি ক্লিনিকে নেওয়া হয়। পরে সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য এসআই দেওয়ান মামুনকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেয়া হয়। ঘটনার পরপর খবর পেয়েই বেসরকারি ক্লিনিকে চিকিৎসাধীন থাকাবস্থায় গুলিবিদ্ধ এসআইকে দেখতে যান পুলিশ সুপার আব্দুল ওয়াহাব। ওই সময় তিনি জানান, দুর্ঘটনাবশত এমন ঘটনা ঘটেছে। পরবর্তীতে বিষয়টির তদন্ত করে বিস্তারিত জানানো হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow