নিজের মাথায় রাইফেল ঠেকিয়ে গুলি করলেন পুলিশ সদস্য, ভিডিও ভাইরাল
খুলনা রেলওয়ে পুলিশ লাইনে দায়িত্বরত পুলিশ সদস্য নিজ মাথায় চাইনিজ রাইফেল ঠেকিয়ে গুলি করে আত্মহত্যা করেছেন। এরই মধ্যে তার সেই আত্মহত্যার সিসিটিভি ফুটেজ সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) ভোর সাড়ে চারটায় এ ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা যায়, নিহত কনস্টেবলের নাম সম্রাট বিশ্বাস। তিনি গোপালগঞ্জ জেলার কাশিয়ানি উপজেলার পদ্মবিলার বাসিন্দা শৈলেন বিশ্বাসের ছেলে। গত বছরের ৩ নভেম্বর খুলনায় যোগদান করেন তিনি। সম্রাট বিশ্বাসের স্ত্রী পূজা বিশ্বাসও একজন নারী পুলিশ সদস্য। তিনি সাতক্ষীরা জেলায় কর্মরত। বিষয়টি নিশ্চিত করে খুলনা রেলওয়ে পুলিশ সুপার আহমেদ মাইনুল হাসান বলেন, সিসিটিভি ফুটেজে দেখা যায় ভোর রাত ৪-৬টা পর্যন্ত সম্রাট বিশ্বাসের ডিউটি ছিল। ভোর সাড়ে ৪টার দিকে তার ব্যবহৃত চাইনিজ রাইফেল মাথায় ঠেকিয়ে গুলি করে তিনি আত্মহত্যা করেন। তবে আত্মহত্যার কারণ জানতে বিষয়টি তদন্ত করা হচ্ছে। আরিফুর রহমান/এফএ/এএসএম
খুলনা রেলওয়ে পুলিশ লাইনে দায়িত্বরত পুলিশ সদস্য নিজ মাথায় চাইনিজ রাইফেল ঠেকিয়ে গুলি করে আত্মহত্যা করেছেন। এরই মধ্যে তার সেই আত্মহত্যার সিসিটিভি ফুটেজ সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।
শনিবার (১৮ এপ্রিল) ভোর সাড়ে চারটায় এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, নিহত কনস্টেবলের নাম সম্রাট বিশ্বাস। তিনি গোপালগঞ্জ জেলার কাশিয়ানি উপজেলার পদ্মবিলার বাসিন্দা শৈলেন বিশ্বাসের ছেলে। গত বছরের ৩ নভেম্বর খুলনায় যোগদান করেন তিনি। সম্রাট বিশ্বাসের স্ত্রী পূজা বিশ্বাসও একজন নারী পুলিশ সদস্য। তিনি সাতক্ষীরা জেলায় কর্মরত।
বিষয়টি নিশ্চিত করে খুলনা রেলওয়ে পুলিশ সুপার আহমেদ মাইনুল হাসান বলেন, সিসিটিভি ফুটেজে দেখা যায় ভোর রাত ৪-৬টা পর্যন্ত সম্রাট বিশ্বাসের ডিউটি ছিল। ভোর সাড়ে ৪টার দিকে তার ব্যবহৃত চাইনিজ রাইফেল মাথায় ঠেকিয়ে গুলি করে তিনি আত্মহত্যা করেন। তবে আত্মহত্যার কারণ জানতে বিষয়টি তদন্ত করা হচ্ছে।
আরিফুর রহমান/এফএ/এএসএম
What's Your Reaction?