নিজের শিশুর মতো গাছের চারার যত্ন করার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, গাছ রোপণ করেই কাজ শেষ হবে না। সবাইকে গাছের যত্ন করতে হবে। আপনারা যেমন নিজের শিশু ভূমিষ্ঠ হওয়ার পর তার যত্ন করেন, ঠিক সেইভাবে শিশু চারাটিকেও প্রতিদিন যত্ন করতে হবে। সোমবার (১৩ জুলাই) সকাল ১০টায় বরিশালের গৌরনদীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করে এসব কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি নিম ও আমড়া গাছের চারা লাগান। এর আগে বাটাজোর ইউনিয়নে নতুন খনন করা সরিকল-বাটাজোর খালপাড়ে পৌঁছান তিনি। খালের এক পাড় থেকে গৃহবধূ-কৃষকরা প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান। সরকার প্রধান হাত নেড়ে গ্রামবাসীকে শুভেচ্ছার জবাব দেন। এসময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা। শাওন খান/এফএ/এএসএম

নিজের শিশুর মতো গাছের চারার যত্ন করার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, গাছ রোপণ করেই কাজ শেষ হবে না। সবাইকে গাছের যত্ন করতে হবে। আপনারা যেমন নিজের শিশু ভূমিষ্ঠ হওয়ার পর তার যত্ন করেন, ঠিক সেইভাবে শিশু চারাটিকেও প্রতিদিন যত্ন করতে হবে।

সোমবার (১৩ জুলাই) সকাল ১০টায় বরিশালের গৌরনদীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করে এসব কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি নিম ও আমড়া গাছের চারা লাগান।

এর আগে বাটাজোর ইউনিয়নে নতুন খনন করা সরিকল-বাটাজোর খালপাড়ে পৌঁছান তিনি। খালের এক পাড় থেকে গৃহবধূ-কৃষকরা প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান। সরকার প্রধান হাত নেড়ে গ্রামবাসীকে শুভেচ্ছার জবাব দেন।

এসময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা।

শাওন খান/এফএ/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow