নিজের সিটে অন্য কেউ বসলে রাগ হয় কেন?

অনেকেই আছেন বাস, ট্রেন, অফিস, স্কুল বা কলেজে যেকোনো জায়গায় নিজের নির্দিষ্ট সিটে বসেন। সেই জায়গায় অন্য কাউকে বসে থাকতে দেখলে হঠাৎ রাগ, অস্বস্তি বা বিরক্তি কাজ করে। কেউ কেউ বিষয়টি সহজভাবে নিলেও, অনেকের ক্ষেত্রে এই প্রতিক্রিয়া অনেক বেশি তীব্র হয়। তখন স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে যে, এটা কি শুধু অভ্যাস-নাকি এর পেছনে কোনো মানসিক বা বৈজ্ঞানিক কারণ রয়েছে? মনোবিজ্ঞানীরা বলছেন, এই অনুভূতি সবসময় মানসিক অসুস্থতার লক্ষণ নয়। বরং এটি মানুষের অভ্যাস, ব্যক্তিত্ব এবং নিয়ন্ত্রণবোধের সঙ্গে সম্পর্কিত একটি স্বাভাবিক মনস্তাত্ত্বিক প্রতিক্রিয়া। মস্তিষ্ক যেভাবে শক্তি সাশ্রয় করে এবং অভ্যাস তৈরি করে, সেটিও এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মস্তিষ্কের অটো-পাইলট সিস্টেম বিজ্ঞান অনুযায়ী, আমাদের মস্তিষ্ক সবসময় কাজকে সহজ ও দ্রুত করার চেষ্টা করে। যখন আমরা কোনো কাজ বারবার একইভাবে করি, তখন মস্তিষ্ক সেটিকে অটোমেটিক বা অভ্যাসে পরিণত করে ফেলে। ফলে প্রতিদিনের ছোট ছোট সিদ্ধান্ত- যেমন কোথায় বসব, কীভাবে বসব এই নিয়ে আলাদা করে চিন্তা করতে হয় না। গবেষণা বলছে, আমাদের দৈনন্দিন কাজের প্রায় ৪০ শতাংশের বেশি অভ্যাসের ওপর ভিত্তি করে হয়। অর্

নিজের সিটে অন্য কেউ বসলে রাগ হয় কেন?

অনেকেই আছেন বাস, ট্রেন, অফিস, স্কুল বা কলেজে যেকোনো জায়গায় নিজের নির্দিষ্ট সিটে বসেন। সেই জায়গায় অন্য কাউকে বসে থাকতে দেখলে হঠাৎ রাগ, অস্বস্তি বা বিরক্তি কাজ করে। কেউ কেউ বিষয়টি সহজভাবে নিলেও, অনেকের ক্ষেত্রে এই প্রতিক্রিয়া অনেক বেশি তীব্র হয়। তখন স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে যে, এটা কি শুধু অভ্যাস-নাকি এর পেছনে কোনো মানসিক বা বৈজ্ঞানিক কারণ রয়েছে?

মনোবিজ্ঞানীরা বলছেন, এই অনুভূতি সবসময় মানসিক অসুস্থতার লক্ষণ নয়। বরং এটি মানুষের অভ্যাস, ব্যক্তিত্ব এবং নিয়ন্ত্রণবোধের সঙ্গে সম্পর্কিত একটি স্বাভাবিক মনস্তাত্ত্বিক প্রতিক্রিয়া। মস্তিষ্ক যেভাবে শক্তি সাশ্রয় করে এবং অভ্যাস তৈরি করে, সেটিও এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

মস্তিষ্কের অটো-পাইলট সিস্টেম

বিজ্ঞান অনুযায়ী, আমাদের মস্তিষ্ক সবসময় কাজকে সহজ ও দ্রুত করার চেষ্টা করে। যখন আমরা কোনো কাজ বারবার একইভাবে করি, তখন মস্তিষ্ক সেটিকে অটোমেটিক বা অভ্যাসে পরিণত করে ফেলে। ফলে প্রতিদিনের ছোট ছোট সিদ্ধান্ত- যেমন কোথায় বসব, কীভাবে বসব এই নিয়ে আলাদা করে চিন্তা করতে হয় না।

গবেষণা বলছে, আমাদের দৈনন্দিন কাজের প্রায় ৪০ শতাংশের বেশি অভ্যাসের ওপর ভিত্তি করে হয়। অর্থাৎ মস্তিষ্কের বড় একটি অংশ সময়ের সাথে অটো-পাইলট মোডে কাজ করে। এতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য মানসিক শক্তি সাশ্রয় হয়। তাই একই সিটে বসার অভ্যাসও মস্তিষ্কের জন্য এক ধরনের দক্ষতা এবং স্বস্তির প্রক্রিয়া।

jago

কেন চেনা সিটে অন্য কাউকে দেখলে অস্বস্তি হয়?

যখন কেউ প্রতিদিন নির্দিষ্ট জায়গায় বসে, তখন সেই জায়গাটি মস্তিষ্কের কাছে একটি কমফোর্ট জোন তৈরি হয়ে যায়। সেখানে বসা মানে নিরাপত্তা, পরিচিতি এবং মানসিক স্থিতি। হঠাৎ সেই জায়গায় অন্য কাউকে বসে থাকতে দেখলে মস্তিষ্ক সেটিকে একটি বাধা হিসেবে ব্যাখ্যা করে।

এখানেই আসে নিয়ন্ত্রণ হারানোর অনুভূতি। মানুষ সাধারণত নিজের পরিবেশে নিয়ন্ত্রণ রাখতে পছন্দ করে। নির্দিষ্ট সিট সেই নিয়ন্ত্রণের একটি ছোট প্রতীক। যখন সেই নিয়ন্ত্রণ ভেঙে যায়, তখন অস্বস্তি, বিরক্তি বা রাগ তৈরি হতে পারে।

পার্সোনাল স্পেস ও মানসিক সীমারেখা

নিজের সিট অনেক সময় ব্যক্তিগত জায়গার মতো মনে হয়। বিশেষ করে স্কুল, অফিস বা নিয়মিত যাতায়াতের জায়গাগুলোতে এই সিটের সঙ্গে মানসিকভাবে একটি সম্পর্ক তৈরি হয়ে যায়। ফলে অন্য কেউ সেখানে বসলে মনে হয় ব্যক্তিগত সীমা লঙ্ঘিত হয়েছে।

যারা একটু বেশি সংবেদনশীল বা ইমোশনালি অ্যাক্টিভ, তাদের ক্ষেত্রে এই অনুভূতি আরও তীব্র হতে পারে। এটি কোনো অস্বাভাবিক বিষয় নয়, বরং মানুষের স্বাভাবিক সামাজিক মনস্তত্ত্বের অংশ।

স্ট্রেস ও মানসিক চাপের প্রভাব

যাদের মধ্যে আগে থেকেই মানসিক চাপ, ক্লান্তি বা বিরক্তি থাকে, তারা ছোট ছোট বিষয়েও অতিরিক্ত প্রতিক্রিয়া দেখাতে পারেন। নির্দিষ্ট সিট নিয়ে রাগ হওয়াও তখন সেই চাপের বহিঃপ্রকাশ হয়ে দাঁড়ায়।

অর্থাৎ বিষয়টি শুধু সিটের নয়, বরং পুরো মানসিক অবস্থার প্রতিফলন। ক্লান্ত মন অনেক সময় ছোট ঘটনাকেও বড় সমস্যা হিসেবে অনুভব করে।

অভ্যাসের ভাঙন ও মস্তিষ্কের প্রতিক্রিয়া

একই জায়গায় প্রতিদিন বসার কারণে মস্তিষ্ক সেখানে অভ্যস্ত হয়ে পড়ে। এই অভ্যাস ভেঙে গেলে মস্তিষ্ক সেটিকে অস্বাভাবিক পরিবর্তন হিসেবে নেয়। পরিবর্তন মানুষের মস্তিষ্ক সবসময় সহজভাবে নেয় না, বিশেষ করে যখন তা অপ্রত্যাশিত হয়।

বিজ্ঞানীরা বলেন, অভ্যাস তৈরি হলে মস্তিষ্কের একটি অংশ কাজ স্বয়ংক্রিয়ভাবে করিয়ে নেয়, যাতে চিন্তার চাপ কমে। তাই চেনা আসনে অন্য কাউকে বসে থাকতে দেখলে সেই স্বয়ংক্রিয় সিস্টেম বাধাগ্রস্ত হয় এবং বিরক্তির অনুভূতি তৈরি হতে পারে।

এটা কি মানসিক অসুখ?

না, বেশিরভাগ ক্ষেত্রেই এটি কোনো মানসিক রোগ নয়। এটি একটি স্বাভাবিক মানবিক প্রতিক্রিয়া। তবে যদি কেউ খুব ছোট বিষয়েও অতিরিক্ত রাগ করে, দীর্ঘ সময় অস্বস্তি অনুভব করে, বা সামাজিক পরিস্থিতিতে সমস্যা তৈরি হয়, তাহলে এটি ইমোশনাল কন্ট্রোল বা অ্যাংজাইটি সম্পর্কিত সমস্যার ইঙ্গিত হতে পারে।

মনোবিজ্ঞানীরা একে অনেক সময় লো ফ্রাস্ট্রেশন টলারেন্স বা ইমোশনাল সেনসিটিভিটি হিসেবে ব্যাখ্যা করেন। অর্থাৎ সামান্য বাধা বা পরিবর্তন সহ্য করতে না পারা।

নিজের নির্দিষ্ট সিটে অন্য কাউকে বসে থাকতে দেখে বিরক্ত হওয়া মূলত মস্তিষ্কের অভ্যাস, নিয়ন্ত্রণবোধ এবং মানসিক স্বস্তির সঙ্গে সম্পর্কিত একটি স্বাভাবিক প্রতিক্রিয়া। এটি সবসময় কোনো সমস্যা নয়, বরং মানুষের স্বাভাবিক মনস্তত্ত্বেরই অংশ।

তবে যদি এই অনুভূতি অতিরিক্ত হয়ে দৈনন্দিন জীবনে প্রভাব ফেলে, তাহলে নিজের মানসিক চাপ, রুটিন এবং আবেগ নিয়ন্ত্রণের দিকে একটু বেশি মনোযোগ দেওয়া প্রয়োজন। কারণ শান্ত মনই যেকোনো ছোট অস্বস্তিকে সহজে সামলাতে সাহায্য করে।

সূত্র: আমেরিকান সাইকোলজিক্যাল ইনস্টিটিউট, মায়ো ক্লিনিক, হাউজি

এসএকেওয়াই

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow