নিত্যপণ্যের দাম বাড়ানোর সুযোগ নেই: বাণিজ্যমন্ত্রী

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিকে অজুহাত হিসেবে ব্যবহার করে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ানোর কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, বাজার পরিস্থিতির ওপর সরকার কঠোর নজরদারি রাখবে এবং কেউ বাজার অস্থিতিশীল করার চেষ্টা করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। শুক্রবার সিলেট জেলা পরিষদের ন্যাচারাল পার্ক পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। বাণিজ্যমন্ত্রী বলেন, “জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ানো গ্রহণযোগ্য নয়। এ বিষয়ে সরকারের তদারকির সুযোগ রয়েছে এবং বাজার পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণে রাখা হবে।” তিনি আরও বলেন, জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে যে মূল্যস্ফীতি তৈরি হয়েছে, তা সাময়িক। পণ্যের পরিবহন ব্যয় কমাতে দেশের বন্দরের সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি। মন্ত্রী বলেন, “বন্দরের সক্ষমতা বৃদ্ধি না হলে সরবরাহ ব্যয় কমানো সম্ভব হবে না।” এসময় যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি প্রসঙ্গেও কথা বলেন বাণিজ্যমন্ত্রী। তিনি জানান, চুক্তি বাস্তবায়নের ক্ষেত্রে কোনো ধারা যদি দেশের স্বার্থের পরিপন্থী হয়, তাহলে চুক্

নিত্যপণ্যের দাম বাড়ানোর সুযোগ নেই: বাণিজ্যমন্ত্রী

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিকে অজুহাত হিসেবে ব্যবহার করে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ানোর কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, বাজার পরিস্থিতির ওপর সরকার কঠোর নজরদারি রাখবে এবং কেউ বাজার অস্থিতিশীল করার চেষ্টা করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

শুক্রবার সিলেট জেলা পরিষদের ন্যাচারাল পার্ক পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, “জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ানো গ্রহণযোগ্য নয়। এ বিষয়ে সরকারের তদারকির সুযোগ রয়েছে এবং বাজার পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণে রাখা হবে।”

তিনি আরও বলেন, জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে যে মূল্যস্ফীতি তৈরি হয়েছে, তা সাময়িক। পণ্যের পরিবহন ব্যয় কমাতে দেশের বন্দরের সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি। মন্ত্রী বলেন, “বন্দরের সক্ষমতা বৃদ্ধি না হলে সরবরাহ ব্যয় কমানো সম্ভব হবে না।”

এসময় যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি প্রসঙ্গেও কথা বলেন বাণিজ্যমন্ত্রী। তিনি জানান, চুক্তি বাস্তবায়নের ক্ষেত্রে কোনো ধারা যদি দেশের স্বার্থের পরিপন্থী হয়, তাহলে চুক্তির মধ্যেই তা পরিবর্তনের সুযোগ রাখা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow