নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ক্রয় ক্ষমতার মধ্যে রাখার আহ্বান

জনগণের দুঃখ-দুর্দশা লাঘবে নিত্যপণ্যের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাইয়ূম। রোববার (২ আগস্ট) বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশের নাটোর জেলা শাখার মজলিসে শুরা অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। শহরের দিঘাপাতিয়া মাদরাসা অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।   মাওলানা আহমদ আবদুল কাইয়ূম বলেন, চাল, ডাল, তেলসহ নিত্যপণ্যের দাম বেড়েই চলছে। দৈনন্দিন খরচ মেটাতে সাধারণ মানুষ দিশাহারা হয়ে পড়ছেন। অন্যদিকে সারাদেশে গ্যাস সংকট মারাত্মক আকার ধারণ করেছে। এর মধ্যেই গ্যাসের মূল্যবৃদ্ধির পাঁয়তারা হচ্ছে। আরও পড়ুন জুলাই সনদের আলোকে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের দাবি ইসলামী আন্দোলনের তিনি বলেন, শেখ হাসিনা ভারতকে গ্যাস দেওয়ার পর থেকেই দেশে গ্যাস সংকটের সৃষ্টি হয়েছে। ভারতকে দেওয়া গ্যাস বন্ধ করতে হবে। সেইসঙ্গে ভারত ও আমেরিকার সঙ্গে করা ‘দেশবিরোধী’ সব চুক্তি বাতিল করতে হবে।  দলের নাটোর জেলা সভাপতি মাওলানা মোহাম্মদ আলী সিদ্দিকীর সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা ওমর ফারুকের সঞ্চালনায় শুরা অধিবেশনে বিশ

নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ক্রয় ক্ষমতার মধ্যে রাখার আহ্বান

জনগণের দুঃখ-দুর্দশা লাঘবে নিত্যপণ্যের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাইয়ূম।

রোববার (২ আগস্ট) বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশের নাটোর জেলা শাখার মজলিসে শুরা অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। শহরের দিঘাপাতিয়া মাদরাসা অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।  

মাওলানা আহমদ আবদুল কাইয়ূম বলেন, চাল, ডাল, তেলসহ নিত্যপণ্যের দাম বেড়েই চলছে। দৈনন্দিন খরচ মেটাতে সাধারণ মানুষ দিশাহারা হয়ে পড়ছেন। অন্যদিকে সারাদেশে গ্যাস সংকট মারাত্মক আকার ধারণ করেছে। এর মধ্যেই গ্যাসের মূল্যবৃদ্ধির পাঁয়তারা হচ্ছে।

তিনি বলেন, শেখ হাসিনা ভারতকে গ্যাস দেওয়ার পর থেকেই দেশে গ্যাস সংকটের সৃষ্টি হয়েছে। ভারতকে দেওয়া গ্যাস বন্ধ করতে হবে। সেইসঙ্গে ভারত ও আমেরিকার সঙ্গে করা ‘দেশবিরোধী’ সব চুক্তি বাতিল করতে হবে। 

দলের নাটোর জেলা সভাপতি মাওলানা মোহাম্মদ আলী সিদ্দিকীর সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা ওমর ফারুকের সঞ্চালনায় শুরা অধিবেশনে বিশেষ অতিথির বক্তব্য দেন দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) মুফতি হাজি শেখ নূরুননাবী। অন্যদের মধ্যে জাতীয় শিক্ষক ফোরামের সেক্রেটারি জেনারেল আব্দুস সবুরসহ অন্যরা বক্তব্য দেন।

মাওলানা আহমদ আবদুল কাইয়ূম আরও বলেন, জনগণের সেন্টিমেন্টকে বুঝতে ব্যর্থ হলে সরকারকে চরম মাশুল দিতে হতে পারে। জুলাই সনদের আলোকে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে। দেশের মানুষ পুরোনো রাজনৈতিক বন্দোবস্ত থেকে ফিরে আসতে চায়। প্রতিহিংসার রাজনীতির করালগ্রাস থেকে মুক্তি চায়। নিত্যপণ্যের দাম নাগালে দেখতে চায়। সিন্ডিকেটমুক্ত বাজার, চাঁদাবাজমুক্ত দেশ চায়।

তিনি বলেন, ‘চাঁদাবাজি পুরোপুরি বন্ধ করা সম্ভব নয়’ সরকারের এক মন্ত্রীর দেওয়া এমন বক্তব্য চাঁদাবাজিকে আরও উৎসাহিত করবে। আসলে চাঁদাবাজি বন্ধ করলে এরা কর্মী পাবে না, আর দুর্নীতি বন্ধ করলে নেতা পাবে না, এটিই আসল কথা। সমকামিতাকে রাষ্ট্রীয়ভাবে প্রমোট করা হচ্ছে। ট্রান্সজেন্ডার বা সমকামিতা এদেশের এজেন্ডা নয়, এটা বিদেশি এজেন্ডা, এটা বন্ধ করতে হবে।

শুরা অধিবেশনে মাওলানা মোহাম্মদ আলী সিদ্দিকীকে সভাপতি এবং মাওলানা খলিলুর রহমানকে সেক্রেটারি করে ইসলামী আন্দোলন বাংলাদেশের নাটোর জেলা শাখার কমিটি ঘোষণা করা হয়। পরে প্রধান অতিথি তাদের শপথবাক্য পাঠ করান।   

ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মিডিয়া সেলের প্রধান সমন্বয়ক কে এম শরীয়তুল্লাহর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এমইউ/এমএমকে

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow