নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি সরাসরি নদীতে পড়ে যায়: মন্ত্রী

সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, দৌলতদিয়া ফেরিঘাটে যে বাসডুবির ঘটনা ঘটেছিল, তার তদন্ত প্রতিবেদন আমরা পেয়েছি। প্রতিবেদন অনুযায়ী, এই দুর্ঘটনা চালকের অদক্ষতা ও ত্রুটিযুক্ত বাসের কারণে হয়েছে। একই সঙ্গে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি সরাসরি নদীতে পড়ে যায় বলেও জানান তিনি। রোববার (১৭ মে) দুপুরে রাজবাড়ী পৌরসভা মিলনায়তনে দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবিসহ বিভিন্ন সড়ক দুর্ঘটনায় নিহত ও ক্ষতিগ্রস্ত ৬২ জনের মাঝে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী শেখ রবিউল আলম বলেন, ‘ফেরিঘাটে গাড়িটি দাঁড়িয়েছিল, চলার কোনো কারণ ছিল না। ফেরিটি প্রস্তুত ছিল না গাড়ি তোলার জন্য। ঠিক ওই মুহূর্তে কোনো কারণ ছাড়াই গাড়িটি চলতে শুরু করে। তদন্তে উঠে এসেছে, ওই সময় গাড়ির ব্রেক কাজ করেনি। ফলে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি সরাসরি নদীতে পড়ে যায়। ত্রুটিযুক্ত যান, চালকের অদক্ষতা ও স্বেচ্ছাচারিতার কারণে এই দুর্ঘটনা ঘটেছে।’ তিনি আরও বলেন, ‘আমাদের দেশের যত দুর্ঘটনা ঘটছে তার বেশিরভাগের কারণ হচ্ছে চালকের স্বেচ্ছাচারিতা ও অদক্ষতা। সবকিছু মিলিয়ে আমরা

নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি সরাসরি নদীতে পড়ে যায়: মন্ত্রী

সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, দৌলতদিয়া ফেরিঘাটে যে বাসডুবির ঘটনা ঘটেছিল, তার তদন্ত প্রতিবেদন আমরা পেয়েছি। প্রতিবেদন অনুযায়ী, এই দুর্ঘটনা চালকের অদক্ষতা ও ত্রুটিযুক্ত বাসের কারণে হয়েছে। একই সঙ্গে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি সরাসরি নদীতে পড়ে যায় বলেও জানান তিনি।

রোববার (১৭ মে) দুপুরে রাজবাড়ী পৌরসভা মিলনায়তনে দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবিসহ বিভিন্ন সড়ক দুর্ঘটনায় নিহত ও ক্ষতিগ্রস্ত ৬২ জনের মাঝে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী শেখ রবিউল আলম বলেন, ‘ফেরিঘাটে গাড়িটি দাঁড়িয়েছিল, চলার কোনো কারণ ছিল না। ফেরিটি প্রস্তুত ছিল না গাড়ি তোলার জন্য। ঠিক ওই মুহূর্তে কোনো কারণ ছাড়াই গাড়িটি চলতে শুরু করে। তদন্তে উঠে এসেছে, ওই সময় গাড়ির ব্রেক কাজ করেনি। ফলে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি সরাসরি নদীতে পড়ে যায়। ত্রুটিযুক্ত যান, চালকের অদক্ষতা ও স্বেচ্ছাচারিতার কারণে এই দুর্ঘটনা ঘটেছে।’

তিনি আরও বলেন, ‘আমাদের দেশের যত দুর্ঘটনা ঘটছে তার বেশিরভাগের কারণ হচ্ছে চালকের স্বেচ্ছাচারিতা ও অদক্ষতা। সবকিছু মিলিয়ে আমরা এখনো নিরাপদ যাত্রা নিশ্চিত করতে পারিনি। কিন্তু নিশ্চিত আমাদের করতে হবে এবং সেই লক্ষ্যেই বর্তমান সরকার কাজ করছে।’

সড়ক দুর্ঘটনা রোধে বিশ্ব ব্যাংকের আর্থিক সহায়তায় ২৮ কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, ‘সেখানে চালকদের প্রশিক্ষণ দেওয়া, চোখ, ডায়াবেটিস, প্রেশার ও মাদকাসক্ত কি-না তা পরীক্ষা-নিরীক্ষা করা হবে। এসব কিছুর মাধ্যমে সড়ক দুর্ঘটনা শূন্যের কোটায় আনতে সরকার কাজ করছে।’

এবার চ্যালেঞ্জ থাকলেও ঈদযাত্রা নিরাপদ করতে অন্যান্যবারের চেয়ে বেশি প্রস্তুতি নেওয়া হয়েছে। এর মাধ্যমে যাত্রা নিরাপদ ও স্বস্তির হবে। এবার ভ্রাম্যমাণ আদালতও বাড়ানো হচ্ছে বলে জানান তিনি।

চেক বিতরণ অনুষ্ঠানে রাজবাড়ী জেলা প্রশাসক আফরোজা পারভীনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, বিআরটিএ চেয়ারম্যান হাবিবুর রহমান এবং জেলা পরিষদ প্রশাসক আব্দুস সালাম মিয়া।

এর আগে সড়কপথে রাজবাড়ী সার্কিট হাউজে পৌঁছালে সেখানে মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের গার্ড অব অনার দেওয়া হয়।

রুবেলুর রহমান/এসআর/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow