নিরপরাধ আওয়ামী নেতাকর্মীদের প্রতি উদার হতে হবে: আলাল

বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, ‘নিরপরাধ আওয়ামী নেতাকর্মীদের প্রতি উদার হতে হবে। তাদের মধ্যেও ভালো মানুষ রয়েছে। একটা দলের সবাই খারাপ হয় না। বাংলাদেশে থাকার অধিকার সবার রয়েছে। তাই তাদের প্রতি আগ্রাসী হবেন না।’ রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে কালিরবাজার পাবলিক উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, ‘মনিরুল হক চৌধুরী তার পরিকল্পনায় কোনো বৈষম্য করেননি। তিনি মুসলমানদের গোরস্থানের উন্নয়নের কথা বলেছেন, ঠিক তেমনিভাবে সনাতন ধর্ম বলে মেয়েদের জন্য উন্নত শ্মশানের কথা বলেছেন। খ্রিস্টানদের চার্চে উন্নয়নের কথা বলেছেন।’ তারা বলেন, ‘গণমাধ্যমে দেখলাম তিনি তারেক রহমানকে নির্বাচনি বিতর্কে আসার আহ্বান জানিয়েছেন। তাকে বলবো আগে আমাদের জাইমা রহমানের সঙ্গে বিতর্ক করে দিতে আসুন তারপর দেখা যাবে।’ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, ‘বাংলাদেশে এখন অব্দি সবচেয়ে জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া। ২০১৬ সালে বিএনপির যে জাতীয় কাউন্সিল হয়েছিল সেখানে দেশনেত্রী বেগম খালেদা জিয়া একটা স্লোগান নির্ধারণ

নিরপরাধ আওয়ামী নেতাকর্মীদের প্রতি উদার হতে হবে: আলাল

বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, ‘নিরপরাধ আওয়ামী নেতাকর্মীদের প্রতি উদার হতে হবে। তাদের মধ্যেও ভালো মানুষ রয়েছে। একটা দলের সবাই খারাপ হয় না। বাংলাদেশে থাকার অধিকার সবার রয়েছে। তাই তাদের প্রতি আগ্রাসী হবেন না।’

রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে কালিরবাজার পাবলিক উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, ‘মনিরুল হক চৌধুরী তার পরিকল্পনায় কোনো বৈষম্য করেননি। তিনি মুসলমানদের গোরস্থানের উন্নয়নের কথা বলেছেন, ঠিক তেমনিভাবে সনাতন ধর্ম বলে মেয়েদের জন্য উন্নত শ্মশানের কথা বলেছেন। খ্রিস্টানদের চার্চে উন্নয়নের কথা বলেছেন।’

নিরপরাধ আওয়ামী নেতাকর্মীদের প্রতি উদার হতে হবে: আলাল

তারা বলেন, ‘গণমাধ্যমে দেখলাম তিনি তারেক রহমানকে নির্বাচনি বিতর্কে আসার আহ্বান জানিয়েছেন। তাকে বলবো আগে আমাদের জাইমা রহমানের সঙ্গে বিতর্ক করে দিতে আসুন তারপর দেখা যাবে।’

মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, ‘বাংলাদেশে এখন অব্দি সবচেয়ে জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া। ২০১৬ সালে বিএনপির যে জাতীয় কাউন্সিল হয়েছিল সেখানে দেশনেত্রী বেগম খালেদা জিয়া একটা স্লোগান নির্ধারণ করেছিলেন। এমন মানুষ নানান মত দেশ বাঁচাতে ঐক্যমত। বিএনপি আজকে পর্যন্ত কে ধারার মধ্যে অব্যাহত আছে। তারমধ্যে অন্যতম সেনানি হচ্ছে আপনাদের নেতা মনিরুল হক চৌধুরী।’

সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা-৬ আসনের বিএনপি প্রার্থী ও দলের চেয়ারপার্সনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী।

জাহিদ পাটোয়ারী/আরএইচ/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow