নিরাপদে কর্মস্থলে ফেরা নিশ্চিত করাই এখন মূল কাজ: নৌ প্রতিমন্ত্রী

নৌ পরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান বলেছেন, ঈদে বাড়ি ফেরা মানুষগুলো যেন নিরাপদে কর্মস্থল রাজধানীতে ফিরতে পারে তার নিরাপত্তা নিশ্চিত করাই এখন মূল কাজ। এছাড়া যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া আদায়ের কোনো অভিযোগ পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। সোমবার (২৩ মার্চ) সন্ধ্যায় বরিশাল নদীবন্দর এলাকা পরিদর্শনে এসে এ কথা বলেন তিনি। তিনি বলেন, এরই মধ্যে বরিশাল নৌঘাটে পল্টুন বাড়ানোর পাশাপাশি যাত্রীরা যেন কোনো ধরনের হয়রানির শিকার না হয় তার লক্ষ্যে সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, সরকারি সিদ্ধান্তে ১০ ভাগ ভাড়া কর্তনের বিষয়টি শতভাগ নিশ্চিত করা হয়েছে। তাই এ বিষয়ে কোনো অভিযোগ পেলে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। বরিশাল নদীবন্দর এলাকা পরিদর্শনকালে জেলা প্রশাসকসহ নদীবন্দরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শাওন খান/এমআইএইচএস

নিরাপদে কর্মস্থলে ফেরা নিশ্চিত করাই এখন মূল কাজ: নৌ প্রতিমন্ত্রী

নৌ পরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান বলেছেন, ঈদে বাড়ি ফেরা মানুষগুলো যেন নিরাপদে কর্মস্থল রাজধানীতে ফিরতে পারে তার নিরাপত্তা নিশ্চিত করাই এখন মূল কাজ। এছাড়া যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া আদায়ের কোনো অভিযোগ পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি।

সোমবার (২৩ মার্চ) সন্ধ্যায় বরিশাল নদীবন্দর এলাকা পরিদর্শনে এসে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, এরই মধ্যে বরিশাল নৌঘাটে পল্টুন বাড়ানোর পাশাপাশি যাত্রীরা যেন কোনো ধরনের হয়রানির শিকার না হয় তার লক্ষ্যে সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, সরকারি সিদ্ধান্তে ১০ ভাগ ভাড়া কর্তনের বিষয়টি শতভাগ নিশ্চিত করা হয়েছে। তাই এ বিষয়ে কোনো অভিযোগ পেলে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বরিশাল নদীবন্দর এলাকা পরিদর্শনকালে জেলা প্রশাসকসহ নদীবন্দরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শাওন খান/এমআইএইচএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow