নির্জো হাবিবের কণ্ঠে এলো ‘অবুঝ প্রেম’
জনপ্রিয় কণ্ঠশিল্পী নির্জো হাবিবের নতুন রোমান্টিক গান ‘অবুঝ প্রেম’ প্রকাশ হয়েছে। ৬ আগস্ট বাংলাদেশের অন্যতম শীর্ষ সংগীত প্রতিষ্ঠান জি সিরিজ থেকে গানটি প্রকাশ্যে এসছে। এক দশকের বেশি সময়ের সংগীতজীবনে নির্জো হাবিব একক অ্যালবাম ‘নিঃসঙ্গতা’, চলচ্চিত্রের প্লেব্যাক গান ‘ছুঁয়ে দিলাম’ এবং বিভিন্ন টেলিভিশন নাটকের গান দিয়ে শ্রোতাদের কাছে পরিচিতি পেয়েছেন। এ পর্যন্ত তিনি ৬০টির বেশি গানে কণ্ঠ দিয়েছেন। আরও পড়ুন নিজেকে কেন গুটিয়ে নিয়েছেন শাকিব খান? জানালেন কারণ তার জনপ্রিয় গানগুলোর মধ্যে ‘খুব একা’ উল্লেখযোগ্য। গানটি ইউটিউবে ইতোমধ্যে ১ কোটি ২০ লাখের বেশি ভিউ অর্জন করেছে। এ ছাড়া স্পটিফাই, অ্যাপল মিউজিক ও অ্যামাজন মিউজিকসহ বিভিন্ন আন্তর্জাতিক স্ট্রিমিং প্ল্যাটফর্মেও তার গান শুনছেন শ্রোতারা। সংগীত পরিবারে বেড়ে ওঠা নির্জো হাবিব পেশায় একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার। বর্তমানে লন্ডনের একটি রিটেইল ফ্যাশন ব্র্যান্ডে কর্মরত আছেন তিনি। বাংলা গানের পাশাপাশি ইংরেজি ও হিন্দি ভাষায় মৌলিক গান নিয়েও কাজ করছেন এই শিল্পী। বিভিন্ন ভাষায় কভার গান প্রকাশের মাধ্যমেও আন্তর্জাতিক শ্রোতাদের কাছে নিজের সংগীত পৌঁছে দিচ্ছেন। নি
জনপ্রিয় কণ্ঠশিল্পী নির্জো হাবিবের নতুন রোমান্টিক গান ‘অবুঝ প্রেম’ প্রকাশ হয়েছে। ৬ আগস্ট বাংলাদেশের অন্যতম শীর্ষ সংগীত প্রতিষ্ঠান জি সিরিজ থেকে গানটি প্রকাশ্যে এসছে।
এক দশকের বেশি সময়ের সংগীতজীবনে নির্জো হাবিব একক অ্যালবাম ‘নিঃসঙ্গতা’, চলচ্চিত্রের প্লেব্যাক গান ‘ছুঁয়ে দিলাম’ এবং বিভিন্ন টেলিভিশন নাটকের গান দিয়ে শ্রোতাদের কাছে পরিচিতি পেয়েছেন। এ পর্যন্ত তিনি ৬০টির বেশি গানে কণ্ঠ দিয়েছেন।
তার জনপ্রিয় গানগুলোর মধ্যে ‘খুব একা’ উল্লেখযোগ্য। গানটি ইউটিউবে ইতোমধ্যে ১ কোটি ২০ লাখের বেশি ভিউ অর্জন করেছে। এ ছাড়া স্পটিফাই, অ্যাপল মিউজিক ও অ্যামাজন মিউজিকসহ বিভিন্ন আন্তর্জাতিক স্ট্রিমিং প্ল্যাটফর্মেও তার গান শুনছেন শ্রোতারা।
সংগীত পরিবারে বেড়ে ওঠা নির্জো হাবিব পেশায় একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার। বর্তমানে লন্ডনের একটি রিটেইল ফ্যাশন ব্র্যান্ডে কর্মরত আছেন তিনি। বাংলা গানের পাশাপাশি ইংরেজি ও হিন্দি ভাষায় মৌলিক গান নিয়েও কাজ করছেন এই শিল্পী। বিভিন্ন ভাষায় কভার গান প্রকাশের মাধ্যমেও আন্তর্জাতিক শ্রোতাদের কাছে নিজের সংগীত পৌঁছে দিচ্ছেন।
নির্জো হাবিবের সংগীতজীবনে গীতিকার ও সুরকার সিরাজুম মুনীরের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বড় ভাইয়ের মতো পাশে থেকে দীর্ঘদিন ধরে তাকে সহযোগিতা করে আসছেন তিনি।
এদিকে ‘অবুঝ প্রেম’ গানের মিউজিক ভিডিওর শুটিং হয়েছে যুক্তরাজ্যের বিভিন্ন মনোরম লোকেশনে। এতে নির্জো হাবিবের সঙ্গে অভিনয় করেছেন মডেল ও ব্লগার মারজান মানিক।
গানটির মিউজিক ভিডিও পরিচালনার দায়িত্বও পালন করেছেন নির্জো হাবিব নিজেই। প্রধান চিত্রগ্রাহক হিসেবে ছিলেন আহমেদ মিন্টু, আর চিত্রগ্রহণ করেছেন ফাহিম ইমতিয়াজ। সংগীতায়োজন করেছেন হৃদয় হাসিন। গানটির কথা লিখেছেন নির্জো হাবিব ও মিজানুর রাফি।
ভিডিওটির সম্পাদনা ও কালার করেছেন ইসমাইল হোসেন। সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন নির্জো হাবিবের স্ত্রী, অভিনেত্রী ও মিস কুমারিকা ২০১৬ বিজয়ী জেরিন ভূঁইয়া।
‘অবুঝ প্রেম’-এর পর নতুন মিউজিক ভিডিও ‘প্রার্থনা’ প্রকাশের প্রস্তুতিও নিচ্ছেন নির্জো হাবিব। এতে তার সঙ্গে দেখা যাবে ইংলিশ মডেল ট্যামসিনকে।
এ ছাড়া থার্ড ফেসের ব্যানারে আন্তর্জাতিক শিল্পীদের নিয়ে আরও কয়েকটি মিউজিক ভিডিও, ওয়েব ফিল্ম ও ওয়েব সিরিজ নির্মাণের কাজও এগিয়ে নিচ্ছেন এই শিল্পী।
এলআইএ
What's Your Reaction?

