নির্বাচন জাতির ভবিষ্যৎ রাজনীতির দিক নির্ধারণ করবে : মির্জা ফখরুল 

ঠাকুরগাঁও পৌরসভার বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।  বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে ভোট প্রদান শেষে কেন্দ্রের বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় জাতীয় সংসদ নির্বাচনকে দেশের ইতিহাসে ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ’ বলে উল্লেখ করেন বিএনপির এ শীর্ষ নেতা। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আল্লাহর অশেষ রহমতে বাংলাদেশের আমরা এ জাতীয় সংসদ নির্বাচন একটা শুভদিন, শুভক্ষণ। এ নির্বাচন জাতির ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচন নির্ধারণ করবে যে বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি কোন দিকে যাবে। তিনি আরও বলেন, দেশে গণতন্ত্রের যে নতুন যাত্রা শুরু হয়েছে, তা যেন মসৃণভাবে এগিয়ে যায়- এটাই প্রত্যাশা। বাংলাদেশের যে গণতন্ত্রের যাত্রা নতুন শুরু হলো, আজকে আমরা আশা করি এই পথ মসৃণভাবে আগামী দিনগুলোতে মানুষের জীবনকে, রাজনীতিকে, অর্থনীতিকে সুন্দরের দিকে ও অভীষ্ট লক্ষ্যের দিকে নিয়ে যাবে। বিএনপির মহাসচিব দাবি করেন, বর্তমান নির্বাচন বহু ত্যাগ ও সংগ্রামের মধ্য দিয়ে এসেছে। আমরা আজকে অত্যন্ত আনন্দিত যে আজকে এই দিনটি অনেক বাধা-বিপত্তি পেরিয়ে, অনেক রক্তপাতের মধ্য দিয়ে,

নির্বাচন জাতির ভবিষ্যৎ রাজনীতির দিক নির্ধারণ করবে : মির্জা ফখরুল 

ঠাকুরগাঁও পৌরসভার বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে ভোট প্রদান শেষে কেন্দ্রের বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় জাতীয় সংসদ নির্বাচনকে দেশের ইতিহাসে ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ’ বলে উল্লেখ করেন বিএনপির এ শীর্ষ নেতা।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আল্লাহর অশেষ রহমতে বাংলাদেশের আমরা এ জাতীয় সংসদ নির্বাচন একটা শুভদিন, শুভক্ষণ। এ নির্বাচন জাতির ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচন নির্ধারণ করবে যে বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি কোন দিকে যাবে।

তিনি আরও বলেন, দেশে গণতন্ত্রের যে নতুন যাত্রা শুরু হয়েছে, তা যেন মসৃণভাবে এগিয়ে যায়- এটাই প্রত্যাশা। বাংলাদেশের যে গণতন্ত্রের যাত্রা নতুন শুরু হলো, আজকে আমরা আশা করি এই পথ মসৃণভাবে আগামী দিনগুলোতে মানুষের জীবনকে, রাজনীতিকে, অর্থনীতিকে সুন্দরের দিকে ও অভীষ্ট লক্ষ্যের দিকে নিয়ে যাবে।

বিএনপির মহাসচিব দাবি করেন, বর্তমান নির্বাচন বহু ত্যাগ ও সংগ্রামের মধ্য দিয়ে এসেছে। আমরা আজকে অত্যন্ত আনন্দিত যে আজকে এই দিনটি অনেক বাধা-বিপত্তি পেরিয়ে, অনেক রক্তপাতের মধ্য দিয়ে, অনেক আত্মত্যাগের মধ্য দিয়ে আজকের এ দিনটি শুভ সূচনা হয়েছে।

মির্জা ফখরুল বলেন, এ নির্বাচনের জন্য তাদের দল ও সমর্থকদের দীর্ঘদিন আন্দোলন-সংগ্রাম করতে হয়েছে। বক্তব্যে বিএনপির প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কথাও স্মরণ করেন তিনি। বেগম খালেদা জিয়া দীর্ঘ আন্দোলনের পরে তিনি আমাদের ছেড়ে চলে গেছেন, তিনি ত্যাগ স্বীকার করে গেছেন। 

এ সময় তিনি অভিযোগ করেন, আন্দোলনের সময় বহু মানুষ নির্যাতনের শিকার হয়েছেন। লাখ লাখ মানুষ পুলিশের হাতে নির্যাতিত হয়েছে, গুম হয়েছে, নির্যাতিত হয়েছে, হত্যা হয়েছে। ২৪ জুলাই প্রায় ২০০০ ছাত্র-জনতা, কৃষক-শ্রমিক প্রাণ হারিয়েছে। এত আত্মত্যাগের পরে আজকে এ নির্বাচন। 

মির্জা ফখরুল আশা প্রকাশ করে বলেন, নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ হবে। আশা করছি যে, এ নির্বাচন সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ হবে এবং শান্তিপূর্ণভাবে হবে। সকলের অংশগ্রহণের মধ্য দিয়ে আমাদের প্রত্যাশা- এ নির্বাচন বাংলাদেশের জন্য একটা নতুন অধ্যায় শুরু করবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow