নির্বাচন নিয়ে এখন পর্যন্ত কোনো শঙ্কা দেখছি না : গোলাম পরওয়ার

খুলনা-৫ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী ও দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, নির্বাচন নিয়ে এখন পর্যন্ত কোনো শঙ্কা দেখছি না। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে ফুলতলা উপজেলার শিরোমনি পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়ে এ কথা বলেন তিনি।  মিয়া গোলাম পরওয়ার বলেন, দেশ কে চালাবে, সেটা জনগণের রায়ের মাধ্যমে প্রতিফলিত হবে। সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ হবে। আমরা ভোটারদের ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানাব। ভোটারদের কেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, আমি তো আমার কেন্দ্রই দেখতে পাচ্ছি। পরিবেশ শান্তিপূর্ণ আছে। আপনারা ভোটকেন্দ্রে গিয়ে ভোট প্রদান করবেন। জামায়াত সেক্রেটারি বলেন, ২০১৮ সালে আমি এই আসনের প্রার্থী ছিলাম। কিন্তু দুঃখের সঙ্গে স্মরণ করতে হয়, আমাকে ভোটের দিন সকালে বলা হয়েছিল- আপনি ভোটকেন্দ্রে আসবেন না, আসলে গ্রেপ্তার করা হবে। তো আজকে সেই বাংলাদেশে শান্তিপূর্ণভাবে, শত শত মানুষ ভোট দিচ্ছে। এটা তো একটা পরিবর্তিত বাংলাদেশ। আশা করি ভোটের পর আরেকটা পরিবর্তিত বাংলাদেশ এ জাতি উপহার পাবে।  প্রসঙ্গত, আজ ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ হচ্ছে। সকাল সা

নির্বাচন নিয়ে এখন পর্যন্ত কোনো শঙ্কা দেখছি না : গোলাম পরওয়ার

খুলনা-৫ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী ও দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, নির্বাচন নিয়ে এখন পর্যন্ত কোনো শঙ্কা দেখছি না।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে ফুলতলা উপজেলার শিরোমনি পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়ে এ কথা বলেন তিনি। 

মিয়া গোলাম পরওয়ার বলেন, দেশ কে চালাবে, সেটা জনগণের রায়ের মাধ্যমে প্রতিফলিত হবে। সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ হবে। আমরা ভোটারদের ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানাব।

ভোটারদের কেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, আমি তো আমার কেন্দ্রই দেখতে পাচ্ছি। পরিবেশ শান্তিপূর্ণ আছে। আপনারা ভোটকেন্দ্রে গিয়ে ভোট প্রদান করবেন।

জামায়াত সেক্রেটারি বলেন, ২০১৮ সালে আমি এই আসনের প্রার্থী ছিলাম। কিন্তু দুঃখের সঙ্গে স্মরণ করতে হয়, আমাকে ভোটের দিন সকালে বলা হয়েছিল- আপনি ভোটকেন্দ্রে আসবেন না, আসলে গ্রেপ্তার করা হবে। তো আজকে সেই বাংলাদেশে শান্তিপূর্ণভাবে, শত শত মানুষ ভোট দিচ্ছে। এটা তো একটা পরিবর্তিত বাংলাদেশ। আশা করি ভোটের পর আরেকটা পরিবর্তিত বাংলাদেশ এ জাতি উপহার পাবে। 

প্রসঙ্গত, আজ ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ হচ্ছে। সকাল সাড়ে ৭টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ একযোগে চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। কেন্দ্রে ভোটার থাকলে এরপরও ভোট দেওয়া যাবে বলা জানানো হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow