মরে গেলে ফুলে ঢেকে বিদায় দেবেন: স্বস্তিকা
পরনে ২৭ বছরের পুরোনো নীল রঙের রেশম শাড়ি, কপালে বড় লাল টিপ আর খোপায় রঙিন ফুল। বোলপুরে এক বন্ধুর বিয়েতে এমনই ‘নস্টালজিক’ সাজে ধরা দিলেন টালিউড কুইন স্বস্তিকা মুখার্জি। আর এই সাজের আড়ালেই তিনি জানালেন নিজের অদ্ভুত এক শেষ ইচ্ছের কথা। স্বস্তিকা সোজাসাপ্টা জানিয়ে দিয়েছেন, তার মৃত্যুর পর যেন তাকে ফুলে ঢেকে বিদায় জানানো হয়। তিনি বলেন, “বাড়ির সবাইকে বলে রেখেছি, আমি মরে গেলে আর কিছু হোক না হোক, ফুল দিয়ে যেন চাপা দিয়ে আমায় বিদায় করে। ওরা আমার নিত্যদিনের সঙ্গী।” মায়ের স্মৃতিতে কাতর অভিনেত্রী এদিন যে শাড়িটি পরেছিলেন, তার বয়স তার মেয়ের বয়সের চেয়েও বেশি। পার্ক স্ট্রিট থেকে মায়ের কিনে দেওয়া সেই শাড়ি আর মায়ের মতোই উঁচু করে খোঁপা বাঁধার চেষ্টায় তিনি খুঁজে ফিরছেন হারানো শৈশব। বোলপুরের রাস্তায় টোটো থামিয়ে দেওয়াল থেকে ফুল পেড়ে চুলে গুঁজেছেন তিনি। তার দর্শন— “যত্ন করে রাখতে পারলে, আর যত্ন করে রাখতে দিলে, সব থাকে। শাড়ি হোক বা জীবন।”
পরনে ২৭ বছরের পুরোনো নীল রঙের রেশম শাড়ি, কপালে বড় লাল টিপ আর খোপায় রঙিন ফুল। বোলপুরে এক বন্ধুর বিয়েতে এমনই ‘নস্টালজিক’ সাজে ধরা দিলেন টালিউড কুইন স্বস্তিকা মুখার্জি। আর এই সাজের আড়ালেই তিনি জানালেন নিজের অদ্ভুত এক শেষ ইচ্ছের কথা।
স্বস্তিকা সোজাসাপ্টা জানিয়ে দিয়েছেন, তার মৃত্যুর পর যেন তাকে ফুলে ঢেকে বিদায় জানানো হয়। তিনি বলেন, “বাড়ির সবাইকে বলে রেখেছি, আমি মরে গেলে আর কিছু হোক না হোক, ফুল দিয়ে যেন চাপা দিয়ে আমায় বিদায় করে। ওরা আমার নিত্যদিনের সঙ্গী।”
মায়ের স্মৃতিতে কাতর অভিনেত্রী এদিন যে শাড়িটি পরেছিলেন, তার বয়স তার মেয়ের বয়সের চেয়েও বেশি। পার্ক স্ট্রিট থেকে মায়ের কিনে দেওয়া সেই শাড়ি আর মায়ের মতোই উঁচু করে খোঁপা বাঁধার চেষ্টায় তিনি খুঁজে ফিরছেন হারানো শৈশব। বোলপুরের রাস্তায় টোটো থামিয়ে দেওয়াল থেকে ফুল পেড়ে চুলে গুঁজেছেন তিনি। তার দর্শন— “যত্ন করে রাখতে পারলে, আর যত্ন করে রাখতে দিলে, সব থাকে। শাড়ি হোক বা জীবন।”
What's Your Reaction?