নির্বাচন বানচালের ষড়যন্ত্র রুখে দিতে ঐক্যবদ্ধ হতে হবে : মিন্টু
বিএনপির ভাইস চেয়ারম্যান ও ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূঞা) আসনে দলের মনোনীত প্রার্থী আবদুল আউয়াল মিন্টু বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে গভীর ষড়যন্ত্র চলছে। একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে নির্বাচন বানচাল করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। জনগণকে সঙ্গে নিয়ে এসব ষড়যন্ত্র রুখে দিতে হবে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকালে সোনাগাজী উপজেলার চরদরবেশ ইউনিয়নে নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। আবদুল আউয়াল মিন্টু বলেন, দীর্ঘ ১৫-১৬ বছর ধরে দেশে নির্বাচনের নামে প্রহসন হয়েছে। নিশিরাতের নির্বাচন করে মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে। অনেক ভোটার আজও প্রকৃত অর্থে ভোট দেওয়ার সুযোগ পাননি। এখন আবার নতুন করে একটি দল নির্বাচনকে ভন্ডুল করার ষড়যন্ত্র শুরু করেছে। আমরা জনগণকে সঙ্গে নিয়ে এই ষড়যন্ত্র রুখে দেব। একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণই তাদের ভবিষ্যৎ নেতৃত্ব নির্ধারণ করবে। তিনি আরও বলেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে যদি বাংলাদেশ উল্টো পথে চলে যায়, তাহলে দেশের ভবিষ্যৎ অন্ধকারে নিমজ্জিত হবে। বাংলাদেশকে সেই অন্ধকার থেকে রক্ষা করতে হলে, দেশের গণতান্ত্রিক ধারাকে সঠিক পথে ফেরাতে হলে এবং
বিএনপির ভাইস চেয়ারম্যান ও ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূঞা) আসনে দলের মনোনীত প্রার্থী আবদুল আউয়াল মিন্টু বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে গভীর ষড়যন্ত্র চলছে। একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে নির্বাচন বানচাল করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। জনগণকে সঙ্গে নিয়ে এসব ষড়যন্ত্র রুখে দিতে হবে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকালে সোনাগাজী উপজেলার চরদরবেশ ইউনিয়নে নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
আবদুল আউয়াল মিন্টু বলেন, দীর্ঘ ১৫-১৬ বছর ধরে দেশে নির্বাচনের নামে প্রহসন হয়েছে। নিশিরাতের নির্বাচন করে মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে। অনেক ভোটার আজও প্রকৃত অর্থে ভোট দেওয়ার সুযোগ পাননি। এখন আবার নতুন করে একটি দল নির্বাচনকে ভন্ডুল করার ষড়যন্ত্র শুরু করেছে। আমরা জনগণকে সঙ্গে নিয়ে এই ষড়যন্ত্র রুখে দেব। একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণই তাদের ভবিষ্যৎ নেতৃত্ব নির্ধারণ করবে।
তিনি আরও বলেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে যদি বাংলাদেশ উল্টো পথে চলে যায়, তাহলে দেশের ভবিষ্যৎ অন্ধকারে নিমজ্জিত হবে। বাংলাদেশকে সেই অন্ধকার থেকে রক্ষা করতে হলে, দেশের গণতান্ত্রিক ধারাকে সঠিক পথে ফেরাতে হলে এবং অর্থনৈতিকভাবে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হলে এই মুহূর্তে বিএনপিকেই নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রক্ষমতায় আনতে হবে।
আব্দুল আউয়াল মিন্টু তার বক্তব্যে চরাঞ্চলের সার্বিক উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে বলেন, কৃষি ও মৎস্যখাতের উন্নয়ন, স্বাস্থ্য ও শিক্ষাখাতের প্রসার এবং নদীভাঙন রোধে মুছাপুর রেগুলেটর দ্রুত নির্মাণ করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন- বিএনপির নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট শাহেনা আক্তার শানু, আবদুল আউয়াল মিন্টুর ছেলে তাফসির এম আউয়াল, চরদরবেশ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ, বিএনপি নেতা সেলিম রেজা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক মারুফসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
What's Your Reaction?