নির্বাচন মানেই বিভাজন নয়, আলিঙ্গনও হতে পারে সমাধান

  মানুষের জীবনে রাগ একটি স্বাভাবিক ও সহজাত আবেগ। হাসি, কান্না, ভালোবাসা কিংবা ঈর্ষার মতোই রাগও মানবিক অনুভূতির অংশ। তবে সমস্যা তখনই তৈরি হয়, যখন রাগ নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। অনিয়ন্ত্রিত রাগ থেকে তর্কাতর্কি, সম্পর্কের টানাপড়েন, এমনকি শারীরিক সংঘর্ষ পর্যন্ত হতে পারে। দীর্ঘদিন ধরে অতিরিক্ত রাগ ধরে রাখলে তা মানসিক চাপ বাড়ায় এবং শারীরিক ঝুঁকিও তৈরি করে। বিশেষজ্ঞদের মতে, হঠাৎ উত্তেজিত হয়ে গেলে উচ্চ রক্তচাপ, হৃদ্‌রোগ, এমনকি স্ট্রোকের আশঙ্কাও বাড়তে পারে। তাই রাগ সামলানো কেবল সম্পর্ক রক্ষার জন্যই নয়, নিজের সুস্থতার জন্যও জরুরি। এক্ষেত্রে একটি সহজ কিন্তু কার্যকর উপায় হতে পারে আলিঙ্গন। নির্বাচনের আমেজে উত্তেজনা, মতভেদ বা তর্ক হতেই পারে। কিন্তু মনে রাখতে হবে, মতের ভিন্নতা মানেই শত্রুতা নয়। তাই রাগ-ক্ষোভ না বাড়িয়ে, প্রয়োজনে প্রতিদ্বন্দ্বীকেও আন্তরিকভাবে জড়িয়ে ধরা যেতে পারে এতে মন গলতে সময় লাগে না। এছাড়া মা-বাবা, ভাইবোন, বন্ধু বা জীবনসঙ্গী- যেই হোক না কেন, আলিঙ্গন মানসিক স্বস্তি এনে দেয়। এটি শুধু আবেগের প্রকাশ নয়, বরং শরীর ও মনের ওপর ইতিবাচক প্রভাব ফেলে। একটি উষ্ণ আলিঙ্গন মুহূর্তেই উত্তেজনা কমাতে

নির্বাচন মানেই বিভাজন নয়, আলিঙ্গনও হতে পারে সমাধান

 

মানুষের জীবনে রাগ একটি স্বাভাবিক ও সহজাত আবেগ। হাসি, কান্না, ভালোবাসা কিংবা ঈর্ষার মতোই রাগও মানবিক অনুভূতির অংশ। তবে সমস্যা তখনই তৈরি হয়, যখন রাগ নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। অনিয়ন্ত্রিত রাগ থেকে তর্কাতর্কি, সম্পর্কের টানাপড়েন, এমনকি শারীরিক সংঘর্ষ পর্যন্ত হতে পারে। দীর্ঘদিন ধরে অতিরিক্ত রাগ ধরে রাখলে তা মানসিক চাপ বাড়ায় এবং শারীরিক ঝুঁকিও তৈরি করে।

বিশেষজ্ঞদের মতে, হঠাৎ উত্তেজিত হয়ে গেলে উচ্চ রক্তচাপ, হৃদ্‌রোগ, এমনকি স্ট্রোকের আশঙ্কাও বাড়তে পারে। তাই রাগ সামলানো কেবল সম্পর্ক রক্ষার জন্যই নয়, নিজের সুস্থতার জন্যও জরুরি।

এক্ষেত্রে একটি সহজ কিন্তু কার্যকর উপায় হতে পারে আলিঙ্গন। নির্বাচনের আমেজে উত্তেজনা, মতভেদ বা তর্ক হতেই পারে। কিন্তু মনে রাখতে হবে, মতের ভিন্নতা মানেই শত্রুতা নয়। তাই রাগ-ক্ষোভ না বাড়িয়ে, প্রয়োজনে প্রতিদ্বন্দ্বীকেও আন্তরিকভাবে জড়িয়ে ধরা যেতে পারে এতে মন গলতে সময় লাগে না।

এছাড়া মা-বাবা, ভাইবোন, বন্ধু বা জীবনসঙ্গী- যেই হোক না কেন, আলিঙ্গন মানসিক স্বস্তি এনে দেয়। এটি শুধু আবেগের প্রকাশ নয়, বরং শরীর ও মনের ওপর ইতিবাচক প্রভাব ফেলে। একটি উষ্ণ আলিঙ্গন মুহূর্তেই উত্তেজনা কমাতে পারে, ভুল বোঝাবুঝির বরফ গলাতে পারে এবং সম্পর্কের দূরত্ব কমিয়ে আনতে পারে। আজ ‘হাগ ডে’। সম্পর্কের মান-অভিমান ভুলে গিয়ে আলিঙ্গন করার দিন। ছোট এই উষ্ণ স্পর্শ অনেক সময় কথার চেয়ে বেশি বোঝাতে পারে, মনকে প্রশান্তি দিতে পারে এবং সম্পর্ককে আরও ঘনিষ্ঠ করে।

মানসিক উপকারিতা
গবেষণায় দেখা গেছে, কাউকে জড়িয়ে ধরলে শরীরে ‘অক্সিটোসিন’ নামের একটি হরমোন নিঃসৃত হয়। একে অনেকেই ‘ভালোবাসার হরমোন’ বলে থাকেন। অক্সিটোসিনের মাত্রা বাড়লে একাকীত্ব, বিচ্ছিন্নতা ও রাগের অনুভূতি কমে যায়। একই সঙ্গে স্ট্রেস হরমোন কর্টিসলের মাত্রা কমাতে সাহায্য করে, ফলে মন শান্ত হয়। মানসিক চাপ কমলে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও উন্নত হয় এবং ছোটখাটো বিষয় নিয়ে উত্তেজিত হওয়ার প্রবণতা কমে।

পেনসালভানিয়ার কার্নেগি মেলন বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় ১৪ দিন ধরে ৪০০-র বেশি মানুষের সামাজিক আচরণ ও দ্বন্দ্ব বিশ্লেষণ করা হয়। পর্যবেক্ষণে দেখা গেছে, যারা দ্বন্দ্বের সময় একে অপরকে আলিঙ্গন করেছেন, তাদের মেজাজ দ্রুত স্বাভাবিক হয়েছে এবং নেতিবাচক প্রভাব তুলনামূলকভাবে কম ছিল। গবেষকরা মনে করেন, আলিঙ্গন দুই পক্ষের মধ্যে নিরাপত্তা ও আস্থার অনুভূতি তৈরি করে, যা বিরোধ মেটাতে সহায়ক ভূমিকা রাখে।

শারীরিক উপকারিতা
আলিঙ্গনের কিছু শারীরিক উপকারিতা রয়েছে। এটি রক্ত সঞ্চালন উন্নত করে এবং শরীরকে শিথিল করে। ফলে ব্যথা ও অস্বস্তি কমতে পারে। নিয়মিত আলিঙ্গন উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে এবং হৃদ্‌যন্ত্রের সুস্থতায় ইতিবাচক প্রভাব ফেলে। এমনকি কিছু গবেষণায় ইঙ্গিত পাওয়া গেছে যে, আলিঙ্গন রোগ প্রতিরোধ ক্ষমতাও শক্তিশালী করতে পারে।

গুরুত্বপূর্ণ বিষয় হলো, আলিঙ্গনের সুফল পেতে বয়স বা লিঙ্গ কোনো বাধা নয়। শিশু থেকে বয়স্ক-সব বয়সের মানুষই এর উপকার পেতে পারেন। কেবল জীবনসঙ্গী নয়, বন্ধু, পরিবার বা প্রিয়জন-যে কারো আন্তরিক আলিঙ্গন মন ভালো করতে পারে।

তাই রাগ বা মানসিক চাপের মুহূর্তে কথা বাড়ানোর বদলে একবার জড়িয়ে ধরার চেষ্টা করতে পারেন। অনেক সময় একটি আন্তরিক আলিঙ্গনই সম্পর্কের দূরত্ব কমিয়ে আনে এবং মনে শান্তি ফিরিয়ে দেয়।

সূত্র: ডিএনএ, রয়টার্স, টাইমস অব ইন্ডিয়া

আরও পড়ুন:
ভোটকেন্দ্রে কোনো সমস্যায় পড়লে কার কাছে যাবেন 
ভোটের লাইনে হঠাৎ অসুস্থ? করণীয় ও সচেতনতা 

এসএকেওয়াই/ 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow