নির্বাচন সুষ্ঠু করতে আরও কঠোর ও দায়িত্বশীল হওয়ার আহ্বান ইসলামী আন্দোলনের

ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় উচ্চ প্রতিনিধি দলের সঙ্গে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে দলের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমের (পীর সাহেব, চরমোনাই) পক্ষ থেকে সিইসির প্রতি সালাম পৌঁছানো হয় এবং নির্বাচনকে সুষ্ঠু করার জন্য ইসির পক্ষ থেকে আরও নিবিড় ও কঠোর পদক্ষেপ প্রত্যাশা করা হয়। একইসঙ্গে ব্যর্থতায় অতীতের নির্বাচন কমিশনগুলোর পরিণতি স্মরণ করিয়ে দেওয়া হয়।  সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে দলের যুগ্ম মহাসচিব অধ্যক্ষ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ এ তথ্য জানান। শেখ ফজলে বারী মাসউদ বলেন, ‘ভোট কেন্দ্রে মোবাইল নিষিদ্ধ করার বিষয়ে জোরালো প্রতিবাদ জানানো হয়েছে। উনারা বিষয়টি বিবেচনায় নিয়ে এ-সংক্রান্ত নির্দেশনায় পরিবর্তন আনবেন বলে জানিয়েছেন। ইসলামী আন্দোলনের পক্ষ থেকে নির্বাচনী আইন অমান্যে ইসির নির্লিপ্ততা নিয়ে প্রশ্ন করা হয়েছে। টাকার ছাড়াছড়ি নিয়ন্ত্রণে ইসির উদাসীনতা এবং বিভিন্ন স্থানে ইসলামী আন্দোলনে নারী কর্মীদের ওপরে হামলার ঘটনায় ইসির কোনো পদক্ষেপ না নেওয়ার ব্যাপারে দলের পক্ষ থেকে ক্ষোভ জানানো হয়েছে। তারা ভবিষ্যতে ব

নির্বাচন সুষ্ঠু করতে আরও কঠোর ও দায়িত্বশীল হওয়ার আহ্বান ইসলামী আন্দোলনের
ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় উচ্চ প্রতিনিধি দলের সঙ্গে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে দলের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমের (পীর সাহেব, চরমোনাই) পক্ষ থেকে সিইসির প্রতি সালাম পৌঁছানো হয় এবং নির্বাচনকে সুষ্ঠু করার জন্য ইসির পক্ষ থেকে আরও নিবিড় ও কঠোর পদক্ষেপ প্রত্যাশা করা হয়। একইসঙ্গে ব্যর্থতায় অতীতের নির্বাচন কমিশনগুলোর পরিণতি স্মরণ করিয়ে দেওয়া হয়।  সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে দলের যুগ্ম মহাসচিব অধ্যক্ষ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ এ তথ্য জানান। শেখ ফজলে বারী মাসউদ বলেন, ‘ভোট কেন্দ্রে মোবাইল নিষিদ্ধ করার বিষয়ে জোরালো প্রতিবাদ জানানো হয়েছে। উনারা বিষয়টি বিবেচনায় নিয়ে এ-সংক্রান্ত নির্দেশনায় পরিবর্তন আনবেন বলে জানিয়েছেন। ইসলামী আন্দোলনের পক্ষ থেকে নির্বাচনী আইন অমান্যে ইসির নির্লিপ্ততা নিয়ে প্রশ্ন করা হয়েছে। টাকার ছাড়াছড়ি নিয়ন্ত্রণে ইসির উদাসীনতা এবং বিভিন্ন স্থানে ইসলামী আন্দোলনে নারী কর্মীদের ওপরে হামলার ঘটনায় ইসির কোনো পদক্ষেপ না নেওয়ার ব্যাপারে দলের পক্ষ থেকে ক্ষোভ জানানো হয়েছে। তারা ভবিষ্যতে বিষয়গুলোর প্রতি আরও আন্তরিক হবেন বলে কথা দিয়েছেন।’ তিনি বলেন, ‘জালভোট দেওয়ার প্রস্তুতি নিয়ে সংবাদ পাওয়া যাচ্ছে। সে বিষয়ে ইসিকে সতর্ক করা হয়েছে। আইনশৃঙ্খলা নিয়ে দলের উদ্বেগ তাদের জানানো হয়েছে। জনপ্রশাসনের বিশেষ কোনো কোনো দলের প্রতি ঝুঁকে যাওয়ার বিষয়ে সিইসির দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।’ তিনি আরও বলেন, ‘আমরা যে অভিযোগ-ই করি, তারা ভবিষ্যতে বিষয়গুলো দেখবেন বলেছেন। কিন্তু কথা হলো, সময় তো শেষ। তারা এতদিন কেন এসব বিষয়ে নজরদারি করলেন না। কেন তারা শক্ত অবস্থান নিলেন না, কেন কার্যকরী পদক্ষেপ নিলেন না। সেই বিষয়ে তাদের কোন সদুত্তর নাই। বিষয়টি আমাদের হতাশ করেছে।’ ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিনিধি দলে ছিলেন, দলের প্রেসিডিয়াম সদস্য ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক অধ্যাপক মাহবুবুর রহমান, যুগ্ম আহ্বায়ক মাওলানা সিদ্দিকুর রহমান প্রমুখ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow