নির্বাচনী কেন্দ্রের সামনে ককটেল বিস্ফোরণ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় একটি নির্বাচনী কেন্দ্রের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি খবর পাওয়া যায়নি। পুলিশের দাবি, আতঙ্ক সৃষ্টি করতে কেউ কোনো পটকা জাতীয় দ্রব্য দূর থেকে ছুড়ে মেরেছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার গোপালপুর ইউনিয়নের গুয়াদানা সিলনা বিন্দুবাসিনী উচ্চ বিদ্যালয় কেন্দ্রের গেটের সামনে এ ঘটনা ঘটে। গোপালপুর ইউনিয়নের ভ্রাম্যমাণ ডিউটি টিমের প্রধান পরিদর্শক (ওসি) শহিদুল ইসলাম বলেন, নির্বাচনে আতঙ্ক সৃষ্টি করতে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দূর থেকে কেন্দ্রের সামনে কেউ পটকা জাতীয় দ্রব্য ছুড়ে মেরেছে। এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি, কিছুটা শব্দ ও ধোয়া বের হয়েছে। সঙ্গে সঙ্গেই সেনাবাহিনী ও পুলিশের ভ্রাম্যমাণ টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে শুধু কিছুটা লাল জাতীয় টেপ পাওয়া গেছে। ওসি আরও বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক ও পুলিশের নিয়ন্ত্রণ রয়েছে। গোপালপুর ওই কেন্দ্রের সামনে পুলিশের ভ্রাম্যমাণ টিম বিভিন্ন যানবাহন থামিয়ে তল্লাশি করছে। এছাড়া সন্দেহভাজন কোনো ব্যক্তি দেখলে তাদেরও তল্লাশি করা হচ্ছে।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় একটি নির্বাচনী কেন্দ্রের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি খবর পাওয়া যায়নি। পুলিশের দাবি, আতঙ্ক সৃষ্টি করতে কেউ কোনো পটকা জাতীয় দ্রব্য দূর থেকে ছুড়ে মেরেছে।
বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার গোপালপুর ইউনিয়নের গুয়াদানা সিলনা বিন্দুবাসিনী উচ্চ বিদ্যালয় কেন্দ্রের গেটের সামনে এ ঘটনা ঘটে।
গোপালপুর ইউনিয়নের ভ্রাম্যমাণ ডিউটি টিমের প্রধান পরিদর্শক (ওসি) শহিদুল ইসলাম বলেন, নির্বাচনে আতঙ্ক সৃষ্টি করতে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দূর থেকে কেন্দ্রের সামনে কেউ পটকা জাতীয় দ্রব্য ছুড়ে মেরেছে। এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি, কিছুটা শব্দ ও ধোয়া বের হয়েছে। সঙ্গে সঙ্গেই সেনাবাহিনী ও পুলিশের ভ্রাম্যমাণ টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে শুধু কিছুটা লাল জাতীয় টেপ পাওয়া গেছে।
ওসি আরও বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক ও পুলিশের নিয়ন্ত্রণ রয়েছে। গোপালপুর ওই কেন্দ্রের সামনে পুলিশের ভ্রাম্যমাণ টিম বিভিন্ন যানবাহন থামিয়ে তল্লাশি করছে। এছাড়া সন্দেহভাজন কোনো ব্যক্তি দেখলে তাদেরও তল্লাশি করা হচ্ছে।
What's Your Reaction?