নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ফেনীতে মেডিকেল কলেজ স্থাপন করুন : মঞ্জু
আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, ফেনীতে মেডিকেল কলেজ স্থাপনের প্রস্তাব সংসদে তুলে তা প্রত্যাহার করায় ফেনীবাসী ক্ষুব্ধ ও ব্যথিত। প্রধানমন্ত্রী নিজে ফেনীতে মেডিকেল কলেজের প্রতিশ্রুতি দিয়েছিলেন। এ প্রাণের দাবি বাস্তবায়ন না হওয়া ফেনীর জনগণের অধিকারের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল। অবিলম্বে নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী মেডিকেল কলেজ হাসপাতাল স্থাপন করুন।
তিনি বলেন, জেলা পর্যায়ে একটি মেডিকেল কলেজ করার জন্য পর্যাপ্ত জমি সদর হাসপাতালের রয়েছে। হাসপাতালটিকে ৫০০ শয্যায় উন্নীত করে খুব সহজেই মেডিকেল কলেজে রূপান্তর করা সম্ভব। সরকার সদিচ্ছা দেখালে এটি সময়ের ব্যাপার মাত্র।
শনিবার (০৪ এপ্রিল) বিকেলে ফেনীর কেন্দ্রীয় শহিদ মিনারে জেলা এবি পার্টি আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
ফেনীতে হামের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ প্রকাশ করে মজিবুর রহমান মঞ্জু বলেন, অসহায়-অসুস্থ মানুষের পাশে না দাঁড়িয়ে সরকারি দলের লোকেরা অবৈধ মাটি কাটার সিন্ডিকেট ও অভ্যন্তরীণ সহিংসতায় লিপ্ত। এটি অত্যন্ত দুঃখজনক। এছাড়া জ্বালানি সংকটের অব্যবস্থাপনা এবং সরকারের স্ব
আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, ফেনীতে মেডিকেল কলেজ স্থাপনের প্রস্তাব সংসদে তুলে তা প্রত্যাহার করায় ফেনীবাসী ক্ষুব্ধ ও ব্যথিত। প্রধানমন্ত্রী নিজে ফেনীতে মেডিকেল কলেজের প্রতিশ্রুতি দিয়েছিলেন। এ প্রাণের দাবি বাস্তবায়ন না হওয়া ফেনীর জনগণের অধিকারের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল। অবিলম্বে নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী মেডিকেল কলেজ হাসপাতাল স্থাপন করুন।
তিনি বলেন, জেলা পর্যায়ে একটি মেডিকেল কলেজ করার জন্য পর্যাপ্ত জমি সদর হাসপাতালের রয়েছে। হাসপাতালটিকে ৫০০ শয্যায় উন্নীত করে খুব সহজেই মেডিকেল কলেজে রূপান্তর করা সম্ভব। সরকার সদিচ্ছা দেখালে এটি সময়ের ব্যাপার মাত্র।
শনিবার (০৪ এপ্রিল) বিকেলে ফেনীর কেন্দ্রীয় শহিদ মিনারে জেলা এবি পার্টি আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
ফেনীতে হামের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ প্রকাশ করে মজিবুর রহমান মঞ্জু বলেন, অসহায়-অসুস্থ মানুষের পাশে না দাঁড়িয়ে সরকারি দলের লোকেরা অবৈধ মাটি কাটার সিন্ডিকেট ও অভ্যন্তরীণ সহিংসতায় লিপ্ত। এটি অত্যন্ত দুঃখজনক। এছাড়া জ্বালানি সংকটের অব্যবস্থাপনা এবং সরকারের স্ববিরোধী সিদ্ধান্তের সমালোচনা করেন তিনি।
এবি পার্টি ফেনী জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত এই বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন জেলা আহ্বায়ক আহসান উল্লাহ মাস্টার। জেলা সদস্য সচিব ফজলুল হকের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন- ফেনী সদর উপজেলা আহ্বায়ক শাহাদাত হোসেন ভূঁইয়া, পৌর আহ্বায়ক আবুল কালাম আজাদ সেলিম, সদর যুগ্ম সদস্য সচিব কামরুল ইসলাম, নজরুল ইসলাম সবুজ এবং ছাত্রপক্ষ ও পল্লী চিকিৎসক সংগঠনের স্থানীয় নেতারা।