‘নির্বাচনে অর্থের প্রভাব ছিল’, নায়িকা পলির অভিযোগে যা বললেন শিবা শানু

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন শেষ হলেও এর রেশ কাটেনি। ভোটগ্রহণ ও নির্বাচন পরবর্তী নানা অভিযোগকে কেন্দ্র করে চলচ্চিত্রাঙ্গনে চলছে আলোচনা। চিত্রনায়িকা রোজিনা ও পলি প্রকাশ্যে নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছেন। তারমধ্যে নায়িকা পলি অভিযোগ এনেছেন, নির্বাচনে অর্থের প্রভাব ছিলো। এবার সব অভিযোগ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন শিল্পী সমিতির নবনির্বাচিত সভাপতি শিবা শানু। আরও পড়ুন সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত চলচ্চিত্র নির্মাতা এফ আই মানিক তিনি মনে করেন, নির্বাচনে পরাজয়ের পর অনেকের মধ্যেই হতাশা ও অভিমান কাজ করে। তাই অভিযোগগুলোকে তিনি সেই দৃষ্টিতেই দেখছেন। তার ভাষায়, নির্বাচনে জয়-পরাজয় গণতান্ত্রিক প্রক্রিয়ারই অংশ। আর পরাজয়ের কষ্ট থেকে অনেক সময় আবেগের বহিঃপ্রকাশ ঘটে। শিবা শানু বলেন, ‘নির্বাচনে পরাজয় হলে স্বাভাবিকভাবেই মন খারাপ হয়। আবার বিভিন্ন ধরনের কথা শুনতে হলে সেই কষ্ট আরও বেড়ে যায়। আমি বিশ্বাস করি, সময়ের সঙ্গে এই খারাপ লাগা কেটে যাবে।’ নতুন কমিটির কাজের ধরন সম্পর্কে তিনি জানান, শিল্পী সমিতিকে আরও কার্যকর করতে একাধিক উপকমিটি গঠন করা হবে। শুধু নির্বাচিত সদস্যরাই নন, নির্বাচনে অংশ নেওয়া প

‘নির্বাচনে অর্থের প্রভাব ছিল’, নায়িকা পলির অভিযোগে যা বললেন শিবা শানু

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন শেষ হলেও এর রেশ কাটেনি। ভোটগ্রহণ ও নির্বাচন পরবর্তী নানা অভিযোগকে কেন্দ্র করে চলচ্চিত্রাঙ্গনে চলছে আলোচনা। চিত্রনায়িকা রোজিনা ও পলি প্রকাশ্যে নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছেন। তারমধ্যে নায়িকা পলি অভিযোগ এনেছেন, নির্বাচনে অর্থের প্রভাব ছিলো।

এবার সব অভিযোগ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন শিল্পী সমিতির নবনির্বাচিত সভাপতি শিবা শানু।

তিনি মনে করেন, নির্বাচনে পরাজয়ের পর অনেকের মধ্যেই হতাশা ও অভিমান কাজ করে। তাই অভিযোগগুলোকে তিনি সেই দৃষ্টিতেই দেখছেন। তার ভাষায়, নির্বাচনে জয়-পরাজয় গণতান্ত্রিক প্রক্রিয়ারই অংশ। আর পরাজয়ের কষ্ট থেকে অনেক সময় আবেগের বহিঃপ্রকাশ ঘটে।

শিবা শানু বলেন, ‘নির্বাচনে পরাজয় হলে স্বাভাবিকভাবেই মন খারাপ হয়। আবার বিভিন্ন ধরনের কথা শুনতে হলে সেই কষ্ট আরও বেড়ে যায়। আমি বিশ্বাস করি, সময়ের সঙ্গে এই খারাপ লাগা কেটে যাবে।’

নতুন কমিটির কাজের ধরন সম্পর্কে তিনি জানান, শিল্পী সমিতিকে আরও কার্যকর করতে একাধিক উপকমিটি গঠন করা হবে। শুধু নির্বাচিত সদস্যরাই নন, নির্বাচনে অংশ নেওয়া পরাজিত প্রার্থীদেরও সেখানে দায়িত্ব দেওয়া হবে, যাতে শিল্পীদের কল্যাণে সবাই একসঙ্গে কাজ করতে পারেন।

তিনি বলেন, ‘যারা নির্বাচনে অংশ নিয়েছেন, তারা সবাই শিল্পীদের জন্য কাজ করার ইচ্ছা নিয়েই এসেছেন। তাই তাদের অভিজ্ঞতা ও আগ্রহকে কাজে লাগাতে চাই। উপকমিটিগুলোতে তাদের সম্পৃক্ত করা হবে, যাতে সবাই মিলে শিল্পী সমিতিকে এগিয়ে নেওয়া যায়।’

নির্বাচনে অর্থের প্রভাব ছিল চিত্রনায়িকা পলির এমন অভিযোগ প্রসঙ্গেও কথা বলেন শিবা শানু। তিনি অভিযোগটি সরাসরি নাকচ না করলেও এটিকে পরাজয়ের হতাশা থেকে আসা মন্তব্য হিসেবে দেখছেন। তার ভাষায়, ‘তিনি যে অভিযোগ করেছেন, আমার মনে হয় না কেউ টাকার জন্য এখানে এসেছে। হয়তো পরাজয়ের কষ্ট থেকে এমন কথা বলেছেন। তিনি প্রকাশ করেছেন, কিন্তু বিষয়টি নিয়ে আগে তার সঙ্গে কথা বলতে চাই। তিনি কী বলতে চাচ্ছেন, সেটা শুনে তারপর প্রয়োজন হলে সিদ্ধান্ত নেওয়া হবে।’

সবশেষে শিবা শানু বলেন, নির্বাচন শেষ হয়েছে, এখন সময় শিল্পীদের স্বার্থে সবাইকে একসঙ্গে কাজ করার। বিভক্তি নয়, ঐক্যের মাধ্যমেই শিল্পী সমিতিকে আরও শক্তিশালী সংগঠনে পরিণত করতে চান তিনি।

 

এমআই/এলআইএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow