নির্বাচনের পরই বোঝা যাবে জোটের পরিণতি কী হবে : নাহিদ

জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জোটের পরিণতি কী হবে, তা নির্বাচনের পরই বোঝা যাবে। তিনি বলেন, নির্বাচন পর্যন্ত যেহেতু জোট রয়েছে, তাই আধিপত্যবাদবিরোধী শক্তি হিসেবে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। রোববার (১ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর সাঈদনগর এলাকায় নির্বাচনী প্রচারকালে এসব কথা বলেন নাহিদ ইসলাম। নির্বাচনে সমান সুযোগ বা ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নেই—এমন অভিযোগ তুলে তিনি বলেন, ‘প্রতিকূল পরিস্থিতিতেই আমাদের প্রচারণা চালাতে হচ্ছে। তবে স্বল্প সময়ের মধ্যেই আমরা ভালো সাড়া পাচ্ছি।’ ১১ দলীয় জোট নিয়ে জনসাধারণের ইতিবাচক প্রতিক্রিয়ার কথা উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, ‘মানুষ এই জোটকে আলাদা আলাদা দলের সমষ্টি হিসেবে দেখছে না; বরং একটি ঐক্যবদ্ধ রাজনৈতিক শক্তি হিসেবেই দেখছে।’ তিনি আরও বলেন, ‘যেহেতু নির্বাচন পর্যন্ত জোট বহাল আছে, তাই আধিপত্যবাদবিরোধী শক্তি হিসেবে সবাই একসঙ্গে কাজ করব। জোটের ভবিষ্যৎ কী হবে, তা নির্বাচনের পর দেখা যাবে।’ নির্বাচনী প্রচারণার সময় ঢাকা-১১ আসনের বিভিন্ন সমস্যার কথাও তুলে ধরেন নাহিদ ইসলাম। তিনি বলেন, এ এলাকার অবকাঠামোগত দুরবস্থা ও দীর্ঘদিনের গ্যাস সংকট নিরসনে কার্যকর

নির্বাচনের পরই বোঝা যাবে জোটের পরিণতি কী হবে : নাহিদ

জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জোটের পরিণতি কী হবে, তা নির্বাচনের পরই বোঝা যাবে। তিনি বলেন, নির্বাচন পর্যন্ত যেহেতু জোট রয়েছে, তাই আধিপত্যবাদবিরোধী শক্তি হিসেবে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।

রোববার (১ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর সাঈদনগর এলাকায় নির্বাচনী প্রচারকালে এসব কথা বলেন নাহিদ ইসলাম।

নির্বাচনে সমান সুযোগ বা ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নেই—এমন অভিযোগ তুলে তিনি বলেন, ‘প্রতিকূল পরিস্থিতিতেই আমাদের প্রচারণা চালাতে হচ্ছে। তবে স্বল্প সময়ের মধ্যেই আমরা ভালো সাড়া পাচ্ছি।’

১১ দলীয় জোট নিয়ে জনসাধারণের ইতিবাচক প্রতিক্রিয়ার কথা উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, ‘মানুষ এই জোটকে আলাদা আলাদা দলের সমষ্টি হিসেবে দেখছে না; বরং একটি ঐক্যবদ্ধ রাজনৈতিক শক্তি হিসেবেই দেখছে।’

তিনি আরও বলেন, ‘যেহেতু নির্বাচন পর্যন্ত জোট বহাল আছে, তাই আধিপত্যবাদবিরোধী শক্তি হিসেবে সবাই একসঙ্গে কাজ করব। জোটের ভবিষ্যৎ কী হবে, তা নির্বাচনের পর দেখা যাবে।’

নির্বাচনী প্রচারণার সময় ঢাকা-১১ আসনের বিভিন্ন সমস্যার কথাও তুলে ধরেন নাহিদ ইসলাম। তিনি বলেন, এ এলাকার অবকাঠামোগত দুরবস্থা ও দীর্ঘদিনের গ্যাস সংকট নিরসনে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। নির্বাচিত হলে এসব সমস্যা সমাধানে অগ্রাধিকার দেওয়া হবে বলেও তিনি আশ্বাস দেন।
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow