নির্বাচনের ফল প্রকাশের পর পশ্চিমবঙ্গজুড়ে ব্যাপক সহিংসতা

বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পর পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় সহিংসতার ঘটনা ঘটছে। এসব ঘটনার জেরে এলাকায় উত্তেজনা ছড়ায় এবং বিভিন্ন জেলায় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর বিপুলসংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে। সোমবার (৪ মে) উত্তর ২৪ পরগনা জেলার কামারহাটি আসনটি তৃণমূলের দখলে থাকলেও সেখানে অটো ইউনিয়নের সামনে দাঁড়িয়ে থাকা সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর করা হয়। খরদহ আসনে বিজেপির জয়েয় পরেই সেখানকার তৃণমূল কংগ্রেসের বেশ কয়েকটি পার্টি অফিস ভাঙা হয়। এর পাশাপাশি ব্যারাকপুরের গণনা কেন্দ্রে নোয়াপাড়ার তৃণমূল কংগ্রেসের প্রার্থী তৃণাঙ্ক ভট্টাচার্যের ওপর হামলা হয়। তাকে গণনা কেন্দ্রের ভেতরেই কিল-চড় ও ঘুসি মারা হয়। ব্যারাকপুর কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের পরাজিত প্রার্থী চলচ্চিত্র পরিচালক রাজ চক্রবর্তীকে দেখে চোর চোর স্লোগান দেওয়া হয়। গণনা কেন্দ্র ছেড়ে বেরিয়ে যাওয়ার সময় তাকে লক্ষ্য করে কাদামাটি ছোড়া হয়। জগদ্দল কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সোমনাথ শ্যামের ওপর হামলার অভিযোগ ওঠে ও জগদ্দলে তৃণমূলের বেশ কয়েকটি পার্টি অফিস ভেঙে গুঁড়িয়ে দেওয়ার খবর পাওয়া গেছে। রাজ্যের দক্ষিণ ২৪ পরগনা জেলা

নির্বাচনের ফল প্রকাশের পর পশ্চিমবঙ্গজুড়ে ব্যাপক সহিংসতা

বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পর পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় সহিংসতার ঘটনা ঘটছে। এসব ঘটনার জেরে এলাকায় উত্তেজনা ছড়ায় এবং বিভিন্ন জেলায় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর বিপুলসংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে।

সোমবার (৪ মে) উত্তর ২৪ পরগনা জেলার কামারহাটি আসনটি তৃণমূলের দখলে থাকলেও সেখানে অটো ইউনিয়নের সামনে দাঁড়িয়ে থাকা সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর করা হয়। খরদহ আসনে বিজেপির জয়েয় পরেই সেখানকার তৃণমূল কংগ্রেসের বেশ কয়েকটি পার্টি অফিস ভাঙা হয়।

এর পাশাপাশি ব্যারাকপুরের গণনা কেন্দ্রে নোয়াপাড়ার তৃণমূল কংগ্রেসের প্রার্থী তৃণাঙ্ক ভট্টাচার্যের ওপর হামলা হয়। তাকে গণনা কেন্দ্রের ভেতরেই কিল-চড় ও ঘুসি মারা হয়।

ব্যারাকপুর কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের পরাজিত প্রার্থী চলচ্চিত্র পরিচালক রাজ চক্রবর্তীকে দেখে চোর চোর স্লোগান দেওয়া হয়। গণনা কেন্দ্র ছেড়ে বেরিয়ে যাওয়ার সময় তাকে লক্ষ্য করে কাদামাটি ছোড়া হয়। জগদ্দল কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সোমনাথ শ্যামের ওপর হামলার অভিযোগ ওঠে ও জগদ্দলে তৃণমূলের বেশ কয়েকটি পার্টি অফিস ভেঙে গুঁড়িয়ে দেওয়ার খবর পাওয়া গেছে।

রাজ্যের দক্ষিণ ২৪ পরগনা জেলা ভাঙ্গরে স্থানীয় এক তৃণমূল কর্মীর দোকানে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। এছাড়া মুর্শিদাবাদের হামলার শিকার হয়েছেন সিপিআইএমের একজন পোলিং এজেন্ট।

ডিডি/এসএএইচ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow