নির্ভুল আবহাওয়া পূর্বাভাসে নিরাপদ বাংলাদেশ গড়ার আহ্বান

রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর পরিদর্শন করে নির্ভুল ও সময়োপযোগী আবহাওয়া পূর্বাভাসের মাধ্যমে নিরাপদ বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম। রোববার (১৯ জুলাই) তিনি আবহাওয়া অধিদপ্তরে পৌঁছে দেশের আবহাওয়া পর্যবেক্ষণ, পূর্বাভাস প্রস্তুত, ঘূর্ণিঝড় ও ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা প্রদান এবং জরুরি আবহাওয়া তথ্য জনগণের কাছে পৌঁছে দেওয়ার কার্যক্রম পরিদর্শন করেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরিদর্শনকালে অধিদপ্তরের কর্মকর্তারা প্রতিরক্ষা উপদেষ্টাকে আবহাওয়া পূর্বাভাস তৈরির বিভিন্ন ধাপ, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং মাঠপর্যায়ে তথ্য সংগ্রহের পদ্ধতি সম্পর্কে অবহিত করেন। তিনি ঝড় সতর্কীকরণ কেন্দ্র, পূর্বাভাস বিভাগ, কৃষি আবহাওয়া, জলবায়ু, ভূমিকম্প বিভাগ, ওয়ার্কশপ এবং গবেষণাগার ঘুরে দেখেন। এ সময় দায়িত্ব পালনরত আবহাওয়াবিদ, প্রকৌশলী ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। ড. এ কে এম শামছুল ইসলাম বলেন, নির্ভুল আবহাওয়া পূর্বাভাস শুধু একটি বৈজ্ঞানিক তথ্য নয়; এটি মানুষের

নির্ভুল আবহাওয়া পূর্বাভাসে নিরাপদ বাংলাদেশ গড়ার আহ্বান

রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর পরিদর্শন করে নির্ভুল ও সময়োপযোগী আবহাওয়া পূর্বাভাসের মাধ্যমে নিরাপদ বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম।

রোববার (১৯ জুলাই) তিনি আবহাওয়া অধিদপ্তরে পৌঁছে দেশের আবহাওয়া পর্যবেক্ষণ, পূর্বাভাস প্রস্তুত, ঘূর্ণিঝড় ও ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা প্রদান এবং জরুরি আবহাওয়া তথ্য জনগণের কাছে পৌঁছে দেওয়ার কার্যক্রম পরিদর্শন করেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরিদর্শনকালে অধিদপ্তরের কর্মকর্তারা প্রতিরক্ষা উপদেষ্টাকে আবহাওয়া পূর্বাভাস তৈরির বিভিন্ন ধাপ, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং মাঠপর্যায়ে তথ্য সংগ্রহের পদ্ধতি সম্পর্কে অবহিত করেন। তিনি ঝড় সতর্কীকরণ কেন্দ্র, পূর্বাভাস বিভাগ, কৃষি আবহাওয়া, জলবায়ু, ভূমিকম্প বিভাগ, ওয়ার্কশপ এবং গবেষণাগার ঘুরে দেখেন। এ সময় দায়িত্ব পালনরত আবহাওয়াবিদ, প্রকৌশলী ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

ড. এ কে এম শামছুল ইসলাম বলেন, নির্ভুল আবহাওয়া পূর্বাভাস শুধু একটি বৈজ্ঞানিক তথ্য নয়; এটি মানুষের জীবন রক্ষা, কৃষি উৎপাদন, নদী ও সমুদ্রপথে নিরাপদ চলাচল, খাদ্য নিরাপত্তা এবং দেশের অর্থনীতি সুরক্ষার অন্যতম ভিত্তি।

তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে ঘূর্ণিঝড়, অতিবৃষ্টি, বজ্রপাত, তাপপ্রবাহ ও আকস্মিক বন্যার ঝুঁকি বাড়ছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় আবহাওয়া অধিদপ্তরকে আরও আধুনিক, প্রযুক্তিনির্ভর ও জনবান্ধব প্রতিষ্ঠানে পরিণত করতে হবে। পাশাপাশি পূর্বাভাসের মান উন্নয়নের পাশাপাশি সাধারণ মানুষ যাতে সতর্কবার্তার ভাষা সহজে বুঝতে পারে, সে বিষয়ে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।

প্রতিরক্ষা উপদেষ্টা আধুনিক আবহাওয়া ও ভূমিকম্প পর্যবেক্ষণ যন্ত্রপাতির ব্যবহার বাড়ানো এবং মোবাইলভিত্তিক সতর্কবার্তা সেবা সম্প্রসারণের সম্ভাবনা যাচাইয়ের নির্দেশ দেন। একই সঙ্গে দুর্যোগ ব্যবস্থাপনা সংশ্লিষ্ট প্রতিষ্ঠান, স্থানীয় প্রশাসন, গণমাধ্যম ও টেলিযোগাযোগ সেবাদাতা প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

পরিদর্শন শেষে তিনি বলেন, আন্তর্জাতিক মানের আবহাওয়া সেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় পরিকল্পনা, প্রশিক্ষণ ও প্রযুক্তিগত সহায়তা বাস্তবায়নে সংশ্লিষ্ট সব পক্ষকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

এ সময় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের (স্পারসো) চেয়ারম্যান, আবহাওয়া অধিদপ্তরের পরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

টিটি/এসএনআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow