নির্মাণাধীন ভবন থেকে রড পড়ে প্রাণ গেল শিশুর
নির্মাণাধীন ভবনের চরম অব্যবস্থাপনা ও অসাবধানতার বলি হলো রাঙ্গুনিয়ার আরও একটি নিষ্পাপ প্রাণ। এবার ভবনের ওপর থেকে রড পড়ে প্রাণ গেলো সিদরাতুল মুনতাহা (৫) নামের এক শিশুর৷ রোববার (১ মার্চ) রাত ১টার দিকে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মাদ্রাসা থেকে ফেরার পথে এই দুর্ঘটনার কবলে পড়ে সে। পরে হাসপাতালে নেয়া হলে। সে স্থানীয় বাসিন্দা রহমত উল্লাহর কন্যাসন্তান। সোমবার (২ মার্চ) সকালে নামাজের জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তার লাশ দাফন করা হয়। পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার সকালে উপজেলার মরিয়মনগর ইউনিয়নের পূর্ব সৈয়দ বাড়ি এলাকার ২ নম্বর গলির মাদ্রাসা থেকে ছুটি শেষে পায়ে হেঁটে বাড়ি ফিরছিল মুনতাহা। নিজ ঘর থেকে মাত্র ২০০ গজ দূরে একটি তিনতলা ভবনের নির্মাণ কাজ চলছিল। ভবনের উপর তলায় কাজের একটি ভারী লোহার রডের অংশ ছিটকে সরাসরি নিচে থাকা মুনতাহার উপর পড়ে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় রোববার রাতে তার মৃত্যু হয়। মুনতাহার মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পূর্ব
নির্মাণাধীন ভবনের চরম অব্যবস্থাপনা ও অসাবধানতার বলি হলো রাঙ্গুনিয়ার আরও একটি নিষ্পাপ প্রাণ। এবার ভবনের ওপর থেকে রড পড়ে প্রাণ গেলো সিদরাতুল মুনতাহা (৫) নামের এক শিশুর৷
রোববার (১ মার্চ) রাত ১টার দিকে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মাদ্রাসা থেকে ফেরার পথে এই দুর্ঘটনার কবলে পড়ে সে। পরে হাসপাতালে নেয়া হলে। সে স্থানীয় বাসিন্দা রহমত উল্লাহর কন্যাসন্তান। সোমবার (২ মার্চ) সকালে নামাজের জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তার লাশ দাফন করা হয়।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার সকালে উপজেলার মরিয়মনগর ইউনিয়নের পূর্ব সৈয়দ বাড়ি এলাকার ২ নম্বর গলির মাদ্রাসা থেকে ছুটি শেষে পায়ে হেঁটে বাড়ি ফিরছিল মুনতাহা। নিজ ঘর থেকে মাত্র ২০০ গজ দূরে একটি তিনতলা ভবনের নির্মাণ কাজ চলছিল। ভবনের উপর তলায় কাজের একটি ভারী লোহার রডের অংশ ছিটকে সরাসরি নিচে থাকা মুনতাহার উপর পড়ে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় রোববার রাতে তার মৃত্যু হয়।
মুনতাহার মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পূর্ব সৈয়দ বাড়ির বাতাস। প্রতিবেশীরা এই মৃত্যুকে 'হত্যাকাণ্ড' হিসেবে অভিহিত করে ভবন মালিক ও সংশ্লিষ্ট নির্মাণ শ্রমিকদের চরম খামখেয়ালিকে দায়ী করছেন। তারা বলছেন, পর্যাপ্ত নিরাপত্তা বেষ্টনী ছাড়া ভবনের নির্মাণ কাজ করার কারণে এ দুর্ঘটনা ঘটে।
উল্লেখ্য, গত কয়েকদিন আগেও রাঙ্গুনিয়া পৌরসভার ইছাখালী লক্ষীরখীল এলাকায় সড়কের পাশের একটি গাছ নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই কাটতে গিয়ে চলন্ত মোটরবাইকের উপর পড়ে সাইফুল ইসলাম নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে৷ এক সপ্তাহের ব্যবধানে ঘটে যাওয়া এই দুই ঘটনায় থানায় কোনো মামলা হয়নি ৷
রাঙ্গুনিয়া থানার ওসি মো. আরমান হোসেন বলেন, শিশুর পরিবারের পক্ষ থেকে কেউ লিখিত অভিযোগ দায়ের করেননি।
What's Your Reaction?