নির্যাতনে অতিষ্ঠ বাবা-মা, মাদকাসক্ত ছেলের কারাদণ্ড

ময়মনসিংহের ত্রিশালে মাদকাসক্ত ছেলের শারীরিক ও মানসিক নির্যাতনে অতিষ্ঠ বৃদ্ধ বাবা-মা। দীর্ঘদিন ধরে চলা নির্যাতনের অভিযোগের পর সেই ছেলেকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (৪ জুলাই) দুপুরে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুর রহমান এ দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্ত আকরামুল ইসলাম (৩৪) উপজেলার শাখুয়া ইউনিয়নের নওপাড়া বারোতোপা এলাকার বাসিন্দা সিরাজুল ইসলামের ছেলে। আদালত সূত্রে জানা গেছে, মাদক সেবন করে বাবা-মাকে মারধরের অভিযোগ প্রমাণিত হওয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় আকরামুল ইসলামকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। পরে আদালতের আদেশে তাকে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। এর আগে আকরামুল ইসলামের মা ত্রিশাল থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, তার ছেলে দীর্ঘদিন ধরে মাদকাসক্ত হয়ে বাড়িতে এসে তাকে ও তার স্বামীকে মারধর করতেন। পাশাপাশি ঘরবাড়ি ভাঙচুর, গালিগালাজ এবং বিভিন্নভাবে মানসিক নির্যাতন চালিয়ে আসছিলেন। অভিযোগের ভিত্তিতে ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহাম্মদে

নির্যাতনে অতিষ্ঠ বাবা-মা, মাদকাসক্ত ছেলের কারাদণ্ড

ময়মনসিংহের ত্রিশালে মাদকাসক্ত ছেলের শারীরিক ও মানসিক নির্যাতনে অতিষ্ঠ বৃদ্ধ বাবা-মা। দীর্ঘদিন ধরে চলা নির্যাতনের অভিযোগের পর সেই ছেলেকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (৪ জুলাই) দুপুরে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুর রহমান এ দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত আকরামুল ইসলাম (৩৪) উপজেলার শাখুয়া ইউনিয়নের নওপাড়া বারোতোপা এলাকার বাসিন্দা সিরাজুল ইসলামের ছেলে।

আদালত সূত্রে জানা গেছে, মাদক সেবন করে বাবা-মাকে মারধরের অভিযোগ প্রমাণিত হওয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় আকরামুল ইসলামকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। পরে আদালতের আদেশে তাকে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে আকরামুল ইসলামের মা ত্রিশাল থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, তার ছেলে দীর্ঘদিন ধরে মাদকাসক্ত হয়ে বাড়িতে এসে তাকে ও তার স্বামীকে মারধর করতেন। পাশাপাশি ঘরবাড়ি ভাঙচুর, গালিগালাজ এবং বিভিন্নভাবে মানসিক নির্যাতন চালিয়ে আসছিলেন।

অভিযোগের ভিত্তিতে ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহাম্মদের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে আকরামুল ইসলামকে গ্রেফতার করে। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত অভিযোগের সত্যতা পেয়ে দণ্ডাদেশ দেন।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুর রহমান বলেন, মাদক সেবন করে উচ্ছৃঙ্খল আচরণ এবং দোষ স্বীকারোক্তির ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মোবাইল কোর্টের মাধ্যমে আকরামুল ইসলামকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। পরে সাজা পরোয়ানার মাধ্যমে তাকে কারাগারে পাঠানোর জন্য ত্রিশাল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহাম্মদ বলেন, সাজাপ্রাপ্ত আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।

হোসাইন সুলভ/এনএইচআর/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow