নিষিদ্ধ ছাত্রলীগের জাবি শাখার নেতা দেলোয়ার গ্রেপ্তার

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেনকে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাতে ময়মনসিংহ শহর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ২৩ জুন নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা ও সংশ্লিষ্টতার অভিযোগে গোয়েন্দা (ডিবি) পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে। বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক মাহবুবুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দিলওয়ার হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে। দেলোয়ার হোসেনের নামে জুলাই গণঅভ্যুত্থান সময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আন্দোলনরত শিক্ষক শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তদন্ত সাপেক্ষে তার স্নাতক ও স্নাতকোত্তরের সনদ বাতিল করেন। এছাড়াও একই ঘটনায় ঢাকা জেলার আশুলিয়া থানায় তার নামে হত্যাচেষ্টাসহ একাধিক মামলা রয়েছে। এছাড়া বিশ্ববিদ্যালয় ও আশেপাশের এলাকা থেকে

নিষিদ্ধ ছাত্রলীগের জাবি শাখার নেতা দেলোয়ার গ্রেপ্তার

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেনকে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাতে ময়মনসিংহ শহর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ২৩ জুন নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা ও সংশ্লিষ্টতার অভিযোগে গোয়েন্দা (ডিবি) পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে।

বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক মাহবুবুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দিলওয়ার হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।

দেলোয়ার হোসেনের নামে জুলাই গণঅভ্যুত্থান সময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আন্দোলনরত শিক্ষক শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তদন্ত সাপেক্ষে তার স্নাতক ও স্নাতকোত্তরের সনদ বাতিল করেন। এছাড়াও একই ঘটনায় ঢাকা জেলার আশুলিয়া থানায় তার নামে হত্যাচেষ্টাসহ একাধিক মামলা রয়েছে।

এছাড়া বিশ্ববিদ্যালয় ও আশেপাশের এলাকা থেকে লেগুনা থেকে চাঁদাবাজিসহ বিভিন্ন ধরণের অপরাধ কর্মকান্ডে জড়িত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow