নিষিদ্ধ বই নিয়েই লাইব্রেরি খুললেন ডুয়া লিপা
বিশ্বখ্যাত পপ তারকা ডুয়া লিপা এবার গানের বাইরেও আলোচনায়। বিয়ে করার মাত্র এক সপ্তাহের মধ্যেই পর্তুগালে নিষিদ্ধ ও সেন্সর হওয়া বই নিয়ে একটি বিশেষ লাইব্রেরি চালু করেছেন তিনি। ‘ম্যানিফেস্টো লাইব্রেরি’ নামে এই উদ্যোগটি ডুয়া লিপার ২০২১ সালে শুরু করা বইপাঠভিত্তিক প্ল্যাটফর্ম সার্ভিস৯৫-এর বাস্তব রূপ। শনিবার (২৭ জুন) পর্তুগালের ঐতিহাসিক লিভরারিয়া লেলো বইয়ের দোকানে আনুষ্ঠানিকভাবে লাইব্রেরিটির যাত্রা শুরু হয়। প্রাথমিকভাবে এটি লিভরারিয়া লেলোর ১২০ বছর পূর্তি উদযাপনের অংশ হলেও, পরবর্তীতে লাইব্রেরিটি স্থায়ীভাবে সেখানেই থাকবে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডুয়া লিপা বলেন, ‘সার্ভিস৯৫ বুক ক্লাব শুরু করার সময় আমার লক্ষ্য ছিল, এটি যেন বিশ্বের যেকোনো প্রান্তের লেখক ও পাঠকদের জন্য একটি আশ্রয় হয়ে ওঠে। বই মানুষকে একে অপরের কাছাকাছি নিয়ে আসে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সবাই তা চায় না।’ তিনি এই উদ্যোগকে নিজের ‘স্বপ্নের সহযোগিতা’ বলে উল্লেখ করেন। তার ভাষায়, লাইব্রেরির ১০০টি বই এমন সব রচনা, ‘যেগুলো প্রশ্ন করেছে, অথবা নিজেরাই প্রশ্নের মুখে পড়েছে।’ অনেক লেখক তাদের লেখার জন্য জীবনের মূল্যও দিয়েছেন বলেও উল্লেখ করেন তিনি। লাইব্রে
বিশ্বখ্যাত পপ তারকা ডুয়া লিপা এবার গানের বাইরেও আলোচনায়। বিয়ে করার মাত্র এক সপ্তাহের মধ্যেই পর্তুগালে নিষিদ্ধ ও সেন্সর হওয়া বই নিয়ে একটি বিশেষ লাইব্রেরি চালু করেছেন তিনি।
‘ম্যানিফেস্টো লাইব্রেরি’ নামে এই উদ্যোগটি ডুয়া লিপার ২০২১ সালে শুরু করা বইপাঠভিত্তিক প্ল্যাটফর্ম সার্ভিস৯৫-এর বাস্তব রূপ। শনিবার (২৭ জুন) পর্তুগালের ঐতিহাসিক লিভরারিয়া লেলো বইয়ের দোকানে আনুষ্ঠানিকভাবে লাইব্রেরিটির যাত্রা শুরু হয়।
প্রাথমিকভাবে এটি লিভরারিয়া লেলোর ১২০ বছর পূর্তি উদযাপনের অংশ হলেও, পরবর্তীতে লাইব্রেরিটি স্থায়ীভাবে সেখানেই থাকবে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডুয়া লিপা বলেন, ‘সার্ভিস৯৫ বুক ক্লাব শুরু করার সময় আমার লক্ষ্য ছিল, এটি যেন বিশ্বের যেকোনো প্রান্তের লেখক ও পাঠকদের জন্য একটি আশ্রয় হয়ে ওঠে। বই মানুষকে একে অপরের কাছাকাছি নিয়ে আসে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সবাই তা চায় না।’
তিনি এই উদ্যোগকে নিজের ‘স্বপ্নের সহযোগিতা’ বলে উল্লেখ করেন। তার ভাষায়, লাইব্রেরির ১০০টি বই এমন সব রচনা, ‘যেগুলো প্রশ্ন করেছে, অথবা নিজেরাই প্রশ্নের মুখে পড়েছে।’
অনেক লেখক তাদের লেখার জন্য জীবনের মূল্যও দিয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।
লাইব্রেরির সংগ্রহে রয়েছে ‘দ্য হেন্ডমেইড’স টেল’র লেখক মার্গারেট অ্যাটউড, ‘ফেলন’র লেখক রেজিনাল্ড ডোয়েন বেটস, পাশাপাশি সালমান রুশদি এবং ওলগা তোকারচুকের বইও।
ডুয়া লিপা বলেন, ‘এই লাইব্রেরি হারিয়ে যাওয়া বই, সাহসী লেখক এবং স্বাধীনভাবে পড়তে চাওয়া পাঠকদের প্রতি শ্রদ্ধা। এখানে এসে নিজেই সিদ্ধান্ত নিন, কোন বই এই তাকের যোগ্য। কারণ কখনো কখনো সবচেয়ে সাহসী কাজ হলো একটি বই পড়া এবং সেটি নিয়ে আলোচনা করা।’
বইয়ের প্রতি ডুয়া লিপার ভালোবাসা নতুন নয়। তার সার্ভিস৯৫ বুক ক্লাব দীর্ঘদিন ধরেই পাঠকদের কাছে জনপ্রিয়। সম্প্রতি তিনি ক্যালাম টার্নারকে বিয়ে করেছেন। মজার বিষয় হলো, দুজনের প্রথম পরিচয় হয়েছিল একটি বারে, যখন তারা দুজনই ‘ট্রাস্ট’ বইটি পড়ছিলেন।
এলআইএ
What's Your Reaction?