নিষিদ্ধ সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে তুরস্কে গ্রেপ্তার ১১৯

তুরস্কে ইসলামিক স্টেট (আইএস) গোষ্ঠীর সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে দেশজুড়ে অভিযান চালিয়ে ১১৯ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। শনিবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ইস্তাম্বুল ও আঙ্কারাসহ ৩০টি প্রদেশে আইএসবিরোধী বিশেষ অভিযানে এসব গ্রেপ্তার করা হয়। মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইএসের সদস্য হওয়া, সামাজিক যোগাযোগমাধ্যমে আইএসের প্রচারণা চালানো এবং মধ্যস্থতাকারী বা কথিত দাতব্য সংস্থার মাধ্যমে সংগঠনটির অর্থায়নের অভিযোগ আনা হয়েছে। খবর গালফ নিউজের।  এর আগে জুনের শেষ দিকে আঙ্কারার দক্ষিণাঞ্চলে পুলিশের সঙ্গে গোলাগুলিতে আইএস-সংশ্লিষ্ট সন্দেহভাজন এক ব্যক্তি নিহত হন। ঘটনাটি রাজধানীতে ন্যাটো শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার প্রায় দুই সপ্তাহ আগে ঘটে। ওই ঘটনার পর আঙ্কারার প্রধান প্রসিকিউটরের নির্দেশে আইএস এবং কয়েকটি উগ্র বামপন্থী সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে আরও ২০৯ জনকে গ্রেপ্তার করা হয়। তুরস্ক দীর্ঘদিন ধরে আইএসসহ বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে দেশব্যাপী নিরাপত্তা অভিযান পরিচালনা করে আসছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় হুঁশিয়ার করে বলেছে,

নিষিদ্ধ সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে তুরস্কে গ্রেপ্তার ১১৯

তুরস্কে ইসলামিক স্টেট (আইএস) গোষ্ঠীর সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে দেশজুড়ে অভিযান চালিয়ে ১১৯ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। শনিবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ইস্তাম্বুল ও আঙ্কারাসহ ৩০টি প্রদেশে আইএসবিরোধী বিশেষ অভিযানে এসব গ্রেপ্তার করা হয়।

মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইএসের সদস্য হওয়া, সামাজিক যোগাযোগমাধ্যমে আইএসের প্রচারণা চালানো এবং মধ্যস্থতাকারী বা কথিত দাতব্য সংস্থার মাধ্যমে সংগঠনটির অর্থায়নের অভিযোগ আনা হয়েছে। খবর গালফ নিউজের। 

এর আগে জুনের শেষ দিকে আঙ্কারার দক্ষিণাঞ্চলে পুলিশের সঙ্গে গোলাগুলিতে আইএস-সংশ্লিষ্ট সন্দেহভাজন এক ব্যক্তি নিহত হন। ঘটনাটি রাজধানীতে ন্যাটো শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার প্রায় দুই সপ্তাহ আগে ঘটে।

ওই ঘটনার পর আঙ্কারার প্রধান প্রসিকিউটরের নির্দেশে আইএস এবং কয়েকটি উগ্র বামপন্থী সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে আরও ২০৯ জনকে গ্রেপ্তার করা হয়।

তুরস্ক দীর্ঘদিন ধরে আইএসসহ বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে দেশব্যাপী নিরাপত্তা অভিযান পরিচালনা করে আসছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় হুঁশিয়ার করে বলেছে, তুরস্কের মাটিতে কোনো ধরনের জঙ্গিবাদ প্রশ্রয় দেওয়া হবে না। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow