নিহত ৪ জনের পরিবারের পাশে আইসিটি মন্ত্রী

টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া একটি ছাগলছানা উদ্ধার করতে গিয়ে প্রাণ হারানো গারো সম্প্রদায়ের চার জনের পরিবারের পাশে দাঁড়িয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন। শনিবার (২০ জুন) উপজেলার জলই গ্রামে ঘটে যাওয়া হৃদয়বিদারক এ ঘটনার পর মন্ত্রীর নির্দেশে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার।  এ সময় মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জুবায়ের হোসেন এবং মধুপুর থানার ওসি ফজলুল হক উপস্থিত থেকে সার্বিক পরিস্থিতি তদারকি করেন। পরে নিহত চারজনের পরিবারের সদস্যদের হাতে মন্ত্রীর পক্ষ থেকে দাফন ও অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানিয়ে ভবিষ্যতেও তাদের পাশে থাকার আশ্বাস দেওয়া হয়। স্থানীয়রা জানান, একটি ছাগলছানা উদ্ধার করতে গিয়ে এমন মর্মান্তিক প্রাণহানির ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজন হারানোর বেদনায় স্তব্ধ গারো সম্প্রদায়ের মানুষ। উল্লেখ্য, শনিবার সকালে মধুপুর উপজেলার জলই গ্রামে একটি পরিত্যক্ত কূ

নিহত ৪ জনের পরিবারের পাশে আইসিটি মন্ত্রী

টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া একটি ছাগলছানা উদ্ধার করতে গিয়ে প্রাণ হারানো গারো সম্প্রদায়ের চার জনের পরিবারের পাশে দাঁড়িয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন।

শনিবার (২০ জুন) উপজেলার জলই গ্রামে ঘটে যাওয়া হৃদয়বিদারক এ ঘটনার পর মন্ত্রীর নির্দেশে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার। 

এ সময় মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জুবায়ের হোসেন এবং মধুপুর থানার ওসি ফজলুল হক উপস্থিত থেকে সার্বিক পরিস্থিতি তদারকি করেন।

পরে নিহত চারজনের পরিবারের সদস্যদের হাতে মন্ত্রীর পক্ষ থেকে দাফন ও অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানিয়ে ভবিষ্যতেও তাদের পাশে থাকার আশ্বাস দেওয়া হয়।

স্থানীয়রা জানান, একটি ছাগলছানা উদ্ধার করতে গিয়ে এমন মর্মান্তিক প্রাণহানির ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজন হারানোর বেদনায় স্তব্ধ গারো সম্প্রদায়ের মানুষ।

উল্লেখ্য, শনিবার সকালে মধুপুর উপজেলার জলই গ্রামে একটি পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগলছানা উদ্ধারের চেষ্টা করতে গিয়ে একে একে চারজন কূপে নামেন। বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে তারা সবাই প্রাণ হারান বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় এলাকায় গভীর শোকের সৃষ্টি হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow