নিয়ত না করলে ফরজ গোসল শুদ্ধ হবে?
প্রশ্ন: গোসল ফরজ অবস্থায় প্রতিদিনের অভ্যাস অনুযায়ী গোসল করেছি, নাকে পানি দিয়েছি, কুলিও করেছি, কিন্তু তখন আমার মনে ছিল না আমার ওপর গোসল ফরজ, আমি ফরজ গোসলের নিয়ত করিনি, ওই গোসলের মাধ্যমে আমার ফরজ গোসল শুদ্ধ হয়েছে নাকি আবার গোসল করতে হবে? উত্তর: ফরজ গোসলের সময় কুলি করা, নাকি পানি দেওয়া ও পুরো শরীর ভালোভাবে ধৌত করা ফরজ, নিয়ত ফরজ নয়। তাই আপনি যদি কুলি করে, নাকে পানি দিয়ে পুরো শরীর ধৌত করে থাকেন, তাহলে নিয়ত না করলেও আপনার ওই গোসলের মাধ্যমে আপনি পবিত্র হয়ে গেছেন, ফরজ গোসল হয়ে গেছে, তাই নতুন করে ফরজ গোসল করতে হবে না। যদি ফরজ গোসলের সময় গোসলের কোনো ফরজ ছুটে যায় যেমন কুলি করতে বা নাকে পানি দিতে যদি ভুলে যান অথবা শরীরের কোনো অংশ শুকনো থেকে যায়, তাহলে যখনই মনে পড়বে, তখন শুধু নাকে পানি দিলে বা কুলি করলে বা শরীরের শুকনো অংশ ধুয়ে ফেললে গোসল পরিপূর্ণ হয়ে যাবে। এ রকম ভুলের ক্ষেত্রেও আবার গোসল করা আবশ্যক নয়। গোসল অসম্পূর্ণ অবস্থায় অর্থাৎ নাকে পানি দেওয়া বা কুলি করার আগেই বা শরীরের শুকনো অংশ ধোয়ার আগেই কোনো নামাজ আদায় করে ফেললে গোসল পরিপূর্ণ করার পর আবার নামাজটি আদায় করতে হবে। আরও পড়ুন ফরজ গোসলে
প্রশ্ন: গোসল ফরজ অবস্থায় প্রতিদিনের অভ্যাস অনুযায়ী গোসল করেছি, নাকে পানি দিয়েছি, কুলিও করেছি, কিন্তু তখন আমার মনে ছিল না আমার ওপর গোসল ফরজ, আমি ফরজ গোসলের নিয়ত করিনি, ওই গোসলের মাধ্যমে আমার ফরজ গোসল শুদ্ধ হয়েছে নাকি আবার গোসল করতে হবে?
উত্তর: ফরজ গোসলের সময় কুলি করা, নাকি পানি দেওয়া ও পুরো শরীর ভালোভাবে ধৌত করা ফরজ, নিয়ত ফরজ নয়। তাই আপনি যদি কুলি করে, নাকে পানি দিয়ে পুরো শরীর ধৌত করে থাকেন, তাহলে নিয়ত না করলেও আপনার ওই গোসলের মাধ্যমে আপনি পবিত্র হয়ে গেছেন, ফরজ গোসল হয়ে গেছে, তাই নতুন করে ফরজ গোসল করতে হবে না।
যদি ফরজ গোসলের সময় গোসলের কোনো ফরজ ছুটে যায় যেমন কুলি করতে বা নাকে পানি দিতে যদি ভুলে যান অথবা শরীরের কোনো অংশ শুকনো থেকে যায়, তাহলে যখনই মনে পড়বে, তখন শুধু নাকে পানি দিলে বা কুলি করলে বা শরীরের শুকনো অংশ ধুয়ে ফেললে গোসল পরিপূর্ণ হয়ে যাবে। এ রকম ভুলের ক্ষেত্রেও আবার গোসল করা আবশ্যক নয়।
গোসল অসম্পূর্ণ অবস্থায় অর্থাৎ নাকে পানি দেওয়া বা কুলি করার আগেই বা শরীরের শুকনো অংশ ধোয়ার আগেই কোনো নামাজ আদায় করে ফেললে গোসল পরিপূর্ণ করার পর আবার নামাজটি আদায় করতে হবে।

ফরজ গোসলে যেভাবে চুল ধুতে হবে
সুন্নত অনুযায়ী ফরজ গোসলের নিয়ত, নিয়ম ও দোয়া
- গোসলের নিয়ত করুন। মনে মনে বলুন, ‘আমি অপবিত্রতা থেকে পবিত্র হওয়ার জন্য গোসল করছি’।
- ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ পড়ুন।
- দুই হাত কব্জি পর্যন্ত ধৌত করুন।
- শরীরে বা পরিহিত পোশাকে অপবিত্রতা থাকলে তা ধুয়ে ফেলুন।
- ভালো করে কুলি করে ও নাক পরিষ্কার করে নাকে পানি দিয়ে অজু করুন।
- অজুর করার পর মাথায় এমনভাবে পানি ঢালুন যেন চুল ও দাড়ির গোড়ায় পানি পৌঁছে যায়।
- প্রথম ডান কাঁধে পরে বাম কাঁধে পানি ঢেলে সমস্ত শরীর ধৌত করুন। তিনবার শরীরের বাহ্যিক সব জায়গায় পানি পৌঁছান।
- গোসলের শেষে পায়ের আঙুলগুলো খিলাল করে ভালোভাবে পা ধৌত করুন।
যেসব কারণে গোসল ফরজ হয়
- ১. পুরুষ অথবা নারী ঘুমন্ত বা জাগ্রত অবস্থায় যে কোনো কারণে উত্তেজনার সঙ্গে বীর্যপাত হলে গোসল ফরজ হয়ে যায়।
- ২. স্বামী স্ত্রী শারীরিকভাবে মিলিত হলে গোসল ফরজ হয়ে যায়। মিলন প্রাথমিক অবস্থায় থাকলেও বা বির্যপাত না হলেও গোসল ফরজ হয়ে যায়।
- ৩. নারীদের মাসিক বা হায়েজ শেষ হলে গোসল করা ফরজ।
- ৪. নারীদের নেফাস বা সন্তান জন্মদান পরবর্তী রক্তপাত বন্ধ হওয়ার পর গোসল করা ফরজ।

ফরজ গোসলের নিয়ম ও দোয়া
ওএফএফ
What's Your Reaction?