নীলফামারীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

নীলফামারীর ডোমার সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের নেতা মাসুম আহমেদকে (৩৮) একটি নিয়মিত মামলায় গ্রেপ্তার করেছে (ডিবি) পুলিশ।  শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এর আগে শুক্রবার রাত ১টার দিকে ডোমার সদর ইউনিয়ন পরিষদ থেকে তাকে আটক করা হয়।  মাসুম আহমেদের বড় ভাই আবুল কালাম জানান, ‘রাতে ডিবি পুলিশ পরিচয়ে কয়েকজন এসে ইউনিয়ন পরিষদ থেকে মাসুমকে নিয়ে যায়। মাসুমের বিরুদ্ধে থাকা সব মামলায় সে জামিনে ছিল। এরপরও কেন তাকে আটক করা হলো, সে বিষয়ে কিছু জানে না পরিবার।’ এদিকে শুক্রবার বিকেল পর্যন্ত ডোমার থানা পুলিশও তার গ্রেপ্তারের বিষয়ে অবগত ছিল না বলে জানা গেছে। তদন্ত কর্মকর্তা আজগর আলী জানান, কারা তাকে আটক করেছে বা কোন প্রক্রিয়ায় তাকে নিয়ে যাওয়া হয়েছে, সে বিষয়ে থানাকে কেউ অবহিত করেনি। নীলফামারী জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতলবুর রহমান শুক্রবার সন্ধ্যায় গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘জলঢাকা থানায় দায়ের করা একটি নিয়মিত মামলায় মাসুম আহমেদকে গ্রেপ্তার করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা

নীলফামারীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
নীলফামারীর ডোমার সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের নেতা মাসুম আহমেদকে (৩৮) একটি নিয়মিত মামলায় গ্রেপ্তার করেছে (ডিবি) পুলিশ।  শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এর আগে শুক্রবার রাত ১টার দিকে ডোমার সদর ইউনিয়ন পরিষদ থেকে তাকে আটক করা হয়।  মাসুম আহমেদের বড় ভাই আবুল কালাম জানান, ‘রাতে ডিবি পুলিশ পরিচয়ে কয়েকজন এসে ইউনিয়ন পরিষদ থেকে মাসুমকে নিয়ে যায়। মাসুমের বিরুদ্ধে থাকা সব মামলায় সে জামিনে ছিল। এরপরও কেন তাকে আটক করা হলো, সে বিষয়ে কিছু জানে না পরিবার।’ এদিকে শুক্রবার বিকেল পর্যন্ত ডোমার থানা পুলিশও তার গ্রেপ্তারের বিষয়ে অবগত ছিল না বলে জানা গেছে। তদন্ত কর্মকর্তা আজগর আলী জানান, কারা তাকে আটক করেছে বা কোন প্রক্রিয়ায় তাকে নিয়ে যাওয়া হয়েছে, সে বিষয়ে থানাকে কেউ অবহিত করেনি। নীলফামারী জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতলবুর রহমান শুক্রবার সন্ধ্যায় গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘জলঢাকা থানায় দায়ের করা একটি নিয়মিত মামলায় মাসুম আহমেদকে গ্রেপ্তার করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।’  

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow