নীলফামারীতে একটি ভোটকেন্দ্রের সিসি ক্যামেরা চুরি

নীলফামারী-৪ আসনের কিশোরগঞ্জে একটি ভোটকেন্দ্রে স্থাপন করা সিসি ক্যামেরা চুরি হয়েছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) উপজেলার বাহাগিলী ইউনিয়নের নয়ানখাল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, কয়েকদিন আগে নয়ানখাল স্কুল অ্যান্ড কলেজে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছিল। সোমবার (৯ ফেব্রুয়ারি) স্কুল ছুটির পর শিক্ষকরা চলে যান। পরেরদিন এসে দেখেন, সেখানের সিসি ক্যামেরা চুরি হয়েছে। নয়ানখাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ জলিলুর রহমান বলেন, ‌‘সোমবার বিদ্যালয় ছুটি হলে প্রধান ফটক বন্ধ করে আমরা সবাই চলে যাই। পরের দিন বিদ্যালয়ের সামনের একটি সিসি ক্যামেরা চুরি হয়েছে।’ এ বিষয়ে কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা তানজিমা আঞ্জুম সোহানিয়া বলেন, বিষয়টি তিনি শুনেছেন। অপরাধীকে শনাক্তের চেষ্টা চলছে। আমিরুল হক/এসআর/জেআইএম

নীলফামারীতে একটি ভোটকেন্দ্রের সিসি ক্যামেরা চুরি

নীলফামারী-৪ আসনের কিশোরগঞ্জে একটি ভোটকেন্দ্রে স্থাপন করা সিসি ক্যামেরা চুরি হয়েছে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) উপজেলার বাহাগিলী ইউনিয়নের নয়ানখাল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, কয়েকদিন আগে নয়ানখাল স্কুল অ্যান্ড কলেজে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছিল। সোমবার (৯ ফেব্রুয়ারি) স্কুল ছুটির পর শিক্ষকরা চলে যান। পরেরদিন এসে দেখেন, সেখানের সিসি ক্যামেরা চুরি হয়েছে।

নয়ানখাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ জলিলুর রহমান বলেন, ‌‘সোমবার বিদ্যালয় ছুটি হলে প্রধান ফটক বন্ধ করে আমরা সবাই চলে যাই। পরের দিন বিদ্যালয়ের সামনের একটি সিসি ক্যামেরা চুরি হয়েছে।’

এ বিষয়ে কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা তানজিমা আঞ্জুম সোহানিয়া বলেন, বিষয়টি তিনি শুনেছেন। অপরাধীকে শনাক্তের চেষ্টা চলছে।

আমিরুল হক/এসআর/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow