নীলফামারীতে বজ্রপাতে প্রাণ গেলো ভ্যানচালকের

নীলফামারীর জলঢাকায় বজ্রপাতে লাবলু হোসেন (৫০) নামে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন মোহাম্মদ আখতারুজ্জামান (৩৮) নামে এক স্কুলশিক্ষক। আহত ওই শিক্ষকের বুকের ডান পাশ পুড়ে গেছে বলে জানিয়েছে পুলিশ। সোমবার (২০ এপ্রিল) দুপুরে উপজেলার কাঁঠালি ইউনিয়নের বসুনিয়াপাড়া পুলের পাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত লাবলু হোসেন একই ইউনিয়নের দক্ষিণ দেশিবাই এলাকার আব্দুল লতিফের ছেলে। আহত আখতারুজ্জামান দক্ষিণ দেশিবাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। তিনি খুটামারা ইউনিয়নের হাফেজিয়া মাদরাসা পাড়া এলাকার ময়নুল হোসেনের ছেলে। পুলিশ ও স্বজনরা জানায়, দুর্ঘটনার সময় লাবলু হোসন তার ভ্যানে মোহাম্মদ আখতারুজ্জামানকে নিয়ে পুলের হাট এলাকার দিকে যাচ্ছিলেন। এসময় বজ্রপাতে লাবলু হোসেন ঘটনাস্থলেই মারা যান। আর গুরুতর আহত হন মোহাম্মদ আখতারুজ্জামান। পরে স্থানীয়রা আখতারুজ্জামানকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। তবে তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। বিষয়টি নিশ্চিত করে জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম বলেন, বজ্রপাতে লাবলু হোসেন নামে একজনের মৃত্যু হয়েছে। আর আহত শিক্ষকের বুকের ড

নীলফামারীতে বজ্রপাতে প্রাণ গেলো ভ্যানচালকের

নীলফামারীর জলঢাকায় বজ্রপাতে লাবলু হোসেন (৫০) নামে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন মোহাম্মদ আখতারুজ্জামান (৩৮) নামে এক স্কুলশিক্ষক। আহত ওই শিক্ষকের বুকের ডান পাশ পুড়ে গেছে বলে জানিয়েছে পুলিশ।

সোমবার (২০ এপ্রিল) দুপুরে উপজেলার কাঁঠালি ইউনিয়নের বসুনিয়াপাড়া পুলের পাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত লাবলু হোসেন একই ইউনিয়নের দক্ষিণ দেশিবাই এলাকার আব্দুল লতিফের ছেলে। আহত আখতারুজ্জামান দক্ষিণ দেশিবাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। তিনি খুটামারা ইউনিয়নের হাফেজিয়া মাদরাসা পাড়া এলাকার ময়নুল হোসেনের ছেলে।

পুলিশ ও স্বজনরা জানায়, দুর্ঘটনার সময় লাবলু হোসন তার ভ্যানে মোহাম্মদ আখতারুজ্জামানকে নিয়ে পুলের হাট এলাকার দিকে যাচ্ছিলেন। এসময় বজ্রপাতে লাবলু হোসেন ঘটনাস্থলেই মারা যান। আর গুরুতর আহত হন মোহাম্মদ আখতারুজ্জামান। পরে স্থানীয়রা আখতারুজ্জামানকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। তবে তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

বিষয়টি নিশ্চিত করে জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম বলেন, বজ্রপাতে লাবলু হোসেন নামে একজনের মৃত্যু হয়েছে। আর আহত শিক্ষকের বুকের ডান পাশের অংশ পুড়ে গেছে। তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

আমিরুল হক/এফএ/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow