নীলফামারীতে মাদকসহ মাদক কারবারি গ্রেফতার

বিপুল পরিমাণ মাদকসহ একাধিক মামলার আসামী মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। এ মাদক কারবারির কাছ থেকে ২১০ পিস ইয়াবা ও ১০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত মাদককারবারিকে রোববার (৩ মে) জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। তাকে নীলফামারীর কিশোরগঞ্জের মাগুড়া উত্তর সিঙ্গেরগাড়ী বাংলা বাজার হতে গ্রেফতার করা হয়। গ্রেফতার মাদক কারবারি হল উপজেলার মাগুড়া ইউনিয়নের উত্তর সিঙ্গেরগাড়ী নামপাড়া গ্রামের টন্না মামুদের ছেলে ফিরিজুল ইসলাম (৪২)। পুলিশ সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ সুপারের নিদের্শে ডিবি’র ওসি মতলুবর রহমানের নেতৃত্বে অভিযান চালানো হয়। অভিযানে কিশোরগঞ্জ উপজেলার মাগুড়া ইউনিয়নের উত্তর সিঙ্গেরগাড়ী বাংলা বাজার এলাকা হতে মাদক কারবারি ফিরিজুল ইসলামকে আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে বিশেষ কায়দায় রাখা একটি পলিথিন হতে ১০ গ্রাম হেরোইন ও অপর একটি পলিথিন হতে ২১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ২ লক্ষ ৮৪ হাজার টাকা। এছাড়া এ মাদক কারবারির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে বলে জানানো হয়। কিশোরগঞ্জ থানায় মামলা পূর্বক গ্রেফতার মাদক কারবারিকে জেলা কারাগ

নীলফামারীতে মাদকসহ মাদক কারবারি গ্রেফতার

বিপুল পরিমাণ মাদকসহ একাধিক মামলার আসামী মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। এ মাদক কারবারির কাছ থেকে ২১০ পিস ইয়াবা ও ১০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত মাদককারবারিকে রোববার (৩ মে) জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। তাকে নীলফামারীর কিশোরগঞ্জের মাগুড়া উত্তর সিঙ্গেরগাড়ী বাংলা বাজার হতে গ্রেফতার করা হয়। গ্রেফতার মাদক কারবারি হল উপজেলার মাগুড়া ইউনিয়নের উত্তর সিঙ্গেরগাড়ী নামপাড়া গ্রামের টন্না মামুদের ছেলে ফিরিজুল ইসলাম (৪২)।

পুলিশ সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ সুপারের নিদের্শে ডিবি’র ওসি মতলুবর রহমানের নেতৃত্বে অভিযান চালানো হয়। অভিযানে কিশোরগঞ্জ উপজেলার মাগুড়া ইউনিয়নের উত্তর সিঙ্গেরগাড়ী বাংলা বাজার এলাকা হতে মাদক কারবারি ফিরিজুল ইসলামকে আটক করা হয়।

এ সময় তার দেহ তল্লাশি করে বিশেষ কায়দায় রাখা একটি পলিথিন হতে ১০ গ্রাম হেরোইন ও অপর একটি পলিথিন হতে ২১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

যার আনুমানিক মূল্য ২ লক্ষ ৮৪ হাজার টাকা। এছাড়া এ মাদক কারবারির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে বলে জানানো হয়। কিশোরগঞ্জ থানায় মামলা পূর্বক গ্রেফতার মাদক কারবারিকে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

কিশোরগঞ্জ থানার ওসি লুৎফর রহমান জানান, গ্রেফতারকৃত মাদক কারাবরিকে রোববার জেলা কারাগের প্রেরণ করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow