নীলফামারীতে হত্যা মামলায় গ্রেফতার ২

নীলফামারীর কিশোরগঞ্জে ভাইয়ে ভাইয়ে জমি নিয়ে সংঘর্ষে আব্দুল করিম (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি নিহতদের এক ভাইয়ের শ্যালকের ছেলে। এ ঘটনায় দায়েরকৃত মামলায় ২ জনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে রংপুর জেলার পাড়লাপীর থেকে কিশোরগঞ্জ থানা পুলিশ তাদের গ্রেফতার করে।গ্রেফতারকৃতরা হলেন মাগুড়া দোলাপাড়া গড়েরপাড় এলাকার মৃত আফাজ উদ্দিনের ছেলে মামলার আসামি মিষ্ঠু মিয়া ওরফে আনারুল ইসলাম (৪৫) এবং মিষ্ঠু মিয়ার ছেলে সন্দেহভাজন আসামি আদম আলী।বিষয়টি শুক্রবার বিকেলে নিশ্চিত করেছেন কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) লুৎফর রহমান।পুলিশ সূত্র জানায়, মৃত আজিম উদ্দিনের ছয় ছেলের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। গত সোমবার দুপুরে জমির বিরোধ নিয়ে উভয়পক্ষে সংঘর্ষ বাঁধে। এ সময় আব্দুল করিম গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে মঙ্গলবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ওই দিনেই নিহতের ঘটনায় একটি হত্যা মামলা দায়ের হয়। সেই মামলায় তথ্য প্রযুক্তির সহায়তায় ওই ২ জনকে রংপুর জেলার পাগলাপীর এলাকা থেকে বৃহস্পতিবার গভীর রাতে গ্রেফতার করা হয়েছে।কিশোরগঞ্জ থানার অফ

নীলফামারীতে হত্যা মামলায় গ্রেফতার ২

নীলফামারীর কিশোরগঞ্জে ভাইয়ে ভাইয়ে জমি নিয়ে সংঘর্ষে আব্দুল করিম (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি নিহতদের এক ভাইয়ের শ্যালকের ছেলে। এ ঘটনায় দায়েরকৃত মামলায় ২ জনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে রংপুর জেলার পাড়লাপীর থেকে কিশোরগঞ্জ থানা পুলিশ তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন মাগুড়া দোলাপাড়া গড়েরপাড় এলাকার মৃত আফাজ উদ্দিনের ছেলে মামলার আসামি মিষ্ঠু মিয়া ওরফে আনারুল ইসলাম (৪৫) এবং মিষ্ঠু মিয়ার ছেলে সন্দেহভাজন আসামি আদম আলী।

বিষয়টি শুক্রবার বিকেলে নিশ্চিত করেছেন কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) লুৎফর রহমান।

পুলিশ সূত্র জানায়, মৃত আজিম উদ্দিনের ছয় ছেলের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। গত সোমবার দুপুরে জমির বিরোধ নিয়ে উভয়পক্ষে সংঘর্ষ বাঁধে। এ সময় আব্দুল করিম গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে মঙ্গলবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ওই দিনেই নিহতের ঘটনায় একটি হত্যা মামলা দায়ের হয়। সেই মামলায় তথ্য প্রযুক্তির সহায়তায় ওই ২ জনকে রংপুর জেলার পাগলাপীর এলাকা থেকে বৃহস্পতিবার গভীর রাতে গ্রেফতার করা হয়েছে।

কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) লুৎফর রহমান জানান, মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow