নীলফামারীতে ৪২ হাজার শিশু পাচ্ছে ভিটামিন ‘এ’ ক্যাপসুল
নীলফামারীর কিশোরগঞ্জে ভিটামিন ‘এ’ ক্যাপসুল পাচ্ছে ৪২ হাজার শিশু। রবিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি শিশুর মুখে ক্যাপসুল দিয়ে এর শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমান।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, উপজেলার অস্থায়ী ২১৬টি ও স্থায়ী ১ কেন্দ্রসহ মোট ২১৭টি ক্যাম্পে ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। এ ক্যাম্পেইনে উপজেলার ৬ মাস থেকে ১১ মাস বয়সী ৪ হাজার ২০০ শিশুকে নীল ক্যাপসুল ও ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ৩৭ হাজার শিশুকে লাল ক্যাপসুল খাওয়ানো হবে। উদ্বোধনের সময় উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমানের সাথে আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নীল রতন দেব, অফিসার ইনচার্জ লুৎফর রহমান, উপজেলা জামায়াতের আমীর ও এমপি প্রতিনিধি আব্দুর রশিদ শাহ্, সংরক্ষিত মহিলা এমপির প্রতিনিধি দেলোয়ার হোসেন প্রমুখ।
নীলফামারীর কিশোরগঞ্জে ভিটামিন ‘এ’ ক্যাপসুল পাচ্ছে ৪২ হাজার শিশু। রবিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি শিশুর মুখে ক্যাপসুল দিয়ে এর শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমান।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, উপজেলার অস্থায়ী ২১৬টি ও স্থায়ী ১ কেন্দ্রসহ মোট ২১৭টি ক্যাম্পে ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। এ ক্যাম্পেইনে উপজেলার ৬ মাস থেকে ১১ মাস বয়সী ৪ হাজার ২০০ শিশুকে নীল ক্যাপসুল ও ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ৩৭ হাজার শিশুকে লাল ক্যাপসুল খাওয়ানো হবে।
উদ্বোধনের সময় উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমানের সাথে আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নীল রতন দেব, অফিসার ইনচার্জ লুৎফর রহমান, উপজেলা জামায়াতের আমীর ও এমপি প্রতিনিধি আব্দুর রশিদ শাহ্, সংরক্ষিত মহিলা এমপির প্রতিনিধি দেলোয়ার হোসেন প্রমুখ।
What's Your Reaction?