নীলফামারীর কিশোরগঞ্জে পুষ্টি সপ্তাহ শুরু
নীলফামারীর কিশোরগঞ্জে “পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ” প্রতিপাদ্য নিয়ে শুরু হল জাতীয় পুষ্টি সপ্তাহ। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে এ পুষ্টি সপ্তাহের উদ্বোধন করা হয়। আনুষ্ঠানিকভাবে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন করেন উপজেলা নির্বাহ অফিসার আরিফুর রহমান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: নীল রতন দেব, উপজেলা কৃষি অফিসার লোকমান আলম, উপজেলা শিক্ষা অফিসার ড. মাহমুদা খাতুন, উপজেলা সমাজসেবা অফিসার জাকির হোসেন, প্রেস ক্লাব সভাপতি আবু হাসান শেখ প্রমুখ। এছাড়া এতে বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, শিক্ষকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করে।
নীলফামারীর কিশোরগঞ্জে “পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ” প্রতিপাদ্য নিয়ে শুরু হল জাতীয় পুষ্টি সপ্তাহ। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে এ পুষ্টি সপ্তাহের উদ্বোধন করা হয়।
আনুষ্ঠানিকভাবে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন করেন উপজেলা নির্বাহ অফিসার আরিফুর রহমান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: নীল রতন দেব, উপজেলা কৃষি অফিসার লোকমান আলম, উপজেলা শিক্ষা অফিসার ড. মাহমুদা খাতুন, উপজেলা সমাজসেবা অফিসার জাকির হোসেন, প্রেস ক্লাব সভাপতি আবু হাসান শেখ প্রমুখ।
এছাড়া এতে বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, শিক্ষকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করে।
What's Your Reaction?